জগতের সব আলো কি আমরা দেখতে পাই?
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
দুনিয়ার সব শব্দ যেমন শুনতে পাই না তেমনি সব আলো আমরা দেখতে পাই না। শ্রবণসীমার মতো দর্শনাভূতিরও একটা সীমা আছে। আর এ সীমাটা হচ্ছে ০.৪ মাইক্রোমিটার থেকে ০.৭ মাইক্রোমিটার। ০.৪ মাইক্রোমিটার হলো বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং ০.৭ হচ্ছে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য।
এক মাইক্রোমিটার হলো ১ মিটারের দশ লক্ষ ভাগের একভাগ মাত্র।
“বেনীআসহকলা” (বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল) সাতটি রংসহ আরও যেসব আলো বা রং আমরা দেখতে পাই, সেগুলোর তরঙ্গদৈর্ঘ্যও ০.৪ থেকে ০.৭ মাইক্রোমিটারের মধ্যে। এই সীমার বাইরেও আরো অনেক আলোক রশ্মি রয়েছে। যেমন বেতার তরঙ্গ, এক্স-রে, আল্ট্রা ভায়োলেট রে, গামা রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ।
এর মধ্যে আল্ট্রা ভায়োলেট রে, এক্স রে ও গামা রে-এর তরঙ্গদৈর্ঘ্য বেগুনী আলোর চেয়ে কম। অর্থাৎ ০.৪ মাইক্রোমিটারের চেয়ে কম। অন্যদিকে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ ও বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ০.৭ মাইক্রোমিটারের চেয়ে অনেক বেশি। আমাদের চোখ এতো বড় কিংবা ছোট্ট তরঙ্গদৈর্ঘ্য আলো অনুভব করতে পারে না। তাই এসব আলো আমরা দেখতে পাই না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












