পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-
ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ (৪)
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
يَسْأَلُوْنَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْـحَجِّ
মহান আল্লাহ পাক তিনি নিজেই ইরশাদ মুবারক করেছেন, আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে-
يَسْأَلُوْنَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ
নুতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে-
قُلْ هِيَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْـحَجِّ
আপনি বলে দিন চাঁদটাকে নির্দিষ্ট করা হয়েছে, সময় নিরূপণকারী হিসেবে মানুষের জন্য এবং হজ্জের জন্য।
মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট এখানে বলে দিয়েছেন।
مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْـحَجِّ
মানুষের জন্য সময় নিরুপক এবং পবিত্র হজ্জ পালনের জন্যও। এটা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করা হলো, তিনি যেহেতু ওহী মুবারক ব্যতীত কোন কথা বলেন না।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا يَنْطِقُ عَنِ الْـهَوٰى. إِنْ هُوَ اِلَّا وَحْيٌ يٌّوحٰى
তিনি ওহী মুবারক ব্যতীত কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারকও করেন না। সুবহানাল্লাহ! তখন মহান আল্লাহ পাক তিনি পবিত্র আয়াত শরীফ নাযিল করে বিষয়টা বলে দিলেন যে, আসলে চাঁদের যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা সময় নিরুপণকারী এবং পবিত্র হজ্জের সময়টা এর দ্বারা ফয়সালা করা হয়।
সম্মানিত ইসলামী শরীয়তে চাঁদের গুরুত্বও রয়েছে, সূর্যের গুরুত্বও রয়েছে। দুটারই আলাদাভাবে গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন।
وَالشَّمْسُ تَـجْرِيْ لِمُسْتَقَرٍّ لَّـهَا. ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ. وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْـمِ. لَا الشَّمْسُ يَنْبَغِيْ لَـهَا اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ. وَكُلٌّ فِـيْ فَلَكٍ يَّسْبَحُوْنَ.
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَالشَّمْسُ تَـجْرِيْ لِمُسْتَقَرٍّ لَّـهَا
সূর্য তার যে গতিপথ রয়েছে সে পথে সে চলে থাকে। অর্থাৎ নির্দিষ্ট পথে সে চলে থাকে।
ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ.
এটা হচ্ছে যিনি পরাক্রমশালী জ্ঞানী মহান আল্লাহ পাক উনার তরফ থেকে নির্দিষ্ট করা।
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ
এবং চাঁদের জন্যও নির্দিষ্ট করেছি। তার মনযিলগুলো, গতিপথগুলো। অর্থাৎ চাঁদের জন্য তার গতিপথ ও মনযিলগুলো নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
حَتّٰـى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْـمِ
চাঁদটা ঘুরতে ঘুরতে আবার ঠিক পূর্বের মতো অর্থাৎ সরু খেজুরের ডালের ন্যায় হয়ে যায়। অর্থাৎ নতুন চাঁদে সেটা পরিণত হয়। অর্থাৎ চাঁদটা উঠে থাকে, শুরু হয়ে থাকে অতঃপর আস্তে আস্তে শেষ হয়। আবার নতুন করে ফিরে আসে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, চাঁদের পথে সে চলে থাকে, সূর্যও তার পথে চলে থাকে। অর্থাৎ প্রত্যেকের জন্যেই পথগুলো তথা গতিপথগুলো যিনি খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নির্দিষ্ট করে দিয়েছেন।
لَا الشَّمْسُ يَنْبَغِيْ لَـهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ
চাঁদের পথে সে চলে থাকে, সূর্যও তার পথে চলে থাকে। তাদের গতিপথগুলি যিনি খ¦লিক্ব যিনি মালিক মহান আল্লাহ পাক তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। এবং সূর্য সে চাঁদকে অতিক্রম করবে না।
وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ
দিন রাত্রিকে, রাত দিনকে অতিক্রম করবে না। প্রত্যেকেই যার যার পথে সে চলবে। নির্দিষ্ট করা হয়েছে যিনি খ¦লিক্ব যিনি মালিক মহান আল্লাহ পাক উনার তরফ থেকে। এজন্য মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেছেন-
وَكُلٌّ فِيْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
আকাশের নিচে যত গ্রহ, নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য যা কিছু রয়েছে প্রত্যেকেই তার গতিপথে চলে থাকে। যেটা খ¦লিক্ব মালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি নির্দিষ্ট করে দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘শব্দ’ ব্যবহারে কতটুকু আদব রক্ষা করা আবশ্যক (১)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত মুতাবিক বাল্যবিবাহ খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত, বাল্যবিবাহের বিরোধিতা করা হারাম ও কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সালাম দেয়া সম্মানিত সুন্নত উনার অন্তর্ভুক্ত এবং অনেক ফযীলতের কারণ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কামিল শায়েখ উনার আদেশ মুতাবিক চলার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












