পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-
ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيْمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ. رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَاۤ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَاۤ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ.
“হযরত ইবরাহীম আলাইহিস সালাম, যিনি খলীলুল্লাহ, উনাকে যখন জায়গাটা দেখিয়ে দেয়া হলো, যে এখানে আপনি পবিত্র কা’বা শরীফ নির্মাণ করুন। স্থানটা এরকম ছিলো, এর মাপটা এতটুকু ছিলো ইত্যাদি ইত্যাদি। তিনি উনার ছেলে হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনাকে নিয়ে সেটাকে আবার নির্মাণ করার জন্য কাজ শুরু করলেন। যখন নির্মাণ হলো সেই অবস্থায় তিনি দোয়া করলেন, সেটা মহান আল্লাহ পাক তিনি বলতেছেন,
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيْمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيْلُ
যখন হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার ছেলে হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনারা পবিত্র কা’বা শরীফ উনার ভিত্তি স্থাপন করলেন। দোয়া করলেন,
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاۤ إِنَّكَ أَنتَ السَّمِيْعُ الْعَلِيْمُ،
হে মহান আল্লাহ পাক! আমাদের থেকে আপনি এটা গ্রহণ করুন, কবুল করুন। আপনি শ্রবণকারী, জ্ঞানী।
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ
বারী ইলাহী! আমাদের উভয়কে আপনার খাছ নবী-রসূল আলাইহিমাস সালাম হিসাবে, খলীলুল্লাহ ও যবীহুল্লাহ হিসাবে কবুল করে নিন।
وَمِنْ ذُرِّيَّتِنَاۤ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ
এবং আমাদের বংশধরদের মধ্যে এক কাওমকে আপনি আপনার খাছ বান্দা-বান্দি হিসাবে কবুল করে নিন। অর্থাৎ হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার বংশধর থেকে একটা গোত্র যেন, যারা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার খাছ বান্দা-বান্দি হিসেবে থাকবেন। উনাদেরকে যেন মহান আল্লাহ পাক তিনি মনোনীত করে নেন, পছন্দ করে নেন। পরবর্তী কাজের জন্য। সেটাই তিনি দোয়া করতেছেন। তিনি দোয়া মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি যেন উনাদের উভয়কে কবুল করেন। উনাদের তরফ থেকে উনাদের মাধ্যম দিয়ে উনাদের বংশধর, খাছ কিছু বংশধর উনাদেরকে যেন মহান আল্লাহ পাক তিনি কবুল করে নেন। যাদের অর্থাৎ যে কাওম উনাদের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক তিনি উনার যে, কাজগুলো সেগুলো সম্পাদন করবেন। তিনি দোয়া মুবারক করলেন,
وَأَرِنَا مَنَاسِكَنَا
আয় আল্লাহ পাক! আমাদেরকে হজ্জ করার নিয়ম-কানুনটা শিক্ষা দিন। আপনার রেজামন্দী, সন্তুষ্টি মুবারক হাছিলের বিষয়টা আমাদেরকে শিক্ষা দিন।
وَتُبْ عَلَيْنَا
আমাদেরকে কবুল করে নিন
اِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ.
নিশ্চয়ই আপনি, যারা তাওবাকারী, যারা আপনার প্রতি প্রত্যাবর্তন করে, রুজু হয়ে থাকে তাদেরকে আপনি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘শব্দ’ ব্যবহারে কতটুকু আদব রক্ষা করা আবশ্যক (১)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত মুতাবিক বাল্যবিবাহ খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত, বাল্যবিবাহের বিরোধিতা করা হারাম ও কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সালাম দেয়া সম্মানিত সুন্নত উনার অন্তর্ভুক্ত এবং অনেক ফযীলতের কারণ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কামিল শায়েখ উনার আদেশ মুতাবিক চলার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












