ছাতা সেজে মাছকে বোকা বানিয়ে শিকার করে পাখি
তারা নিজেদের ডানাকে ছাতার মতো মেলে ধরে। এর ফলে শুধু যে তাদের তীক্ষè দৃষ্টিই ঢাকা পড়ে, তা নয় নিরাপত্তার ধোঁকা দিয়ে মাছগুলোকে ডানার নিচে চলে আসতেও প্রলুব্ধ করে। কালো সারসদের ‘ক্যানোপি ফিডিং’ নামক এই শিকারী কৌশলকে মনে করা হয় প্রাণীজগতের সবচেয়ে গোপন কৌশলগুলোর অন্যতম।
মাছ শিকারের জন্য এরা কম পানিতে ঘুরে বেড়ায়:
লম্বা পদযুক্ত এই পাখি অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে যায় এবং নিজের ডানা ছড়িয়ে ছাতার মতো করে ফেলে, যেন আলো প্রবেশ করতে না পারে। যদিও আফ্রিকান কালো সারসদের এই অদ্ভুত কৌশল ব্যবহারের কারণ এখনো স্পষ্ট নয়, তবে বিজ্ঞানীরা মনে করে থাকে, কৌশলটির মাধ্যমে পাখিটি নানা সুবিধা পেয়ে থাকে।
তবে সবচেয়ে পরিচিত কারণটি হলো, ছোট মাছেরা বড় শিকারিদের কাছ থেকে লুকিয়ে থাকতে চায়। ফলে তারা কালো সারসের ডানার নিচে এসে আশ্রয় নেয়। এতে উল্টো নিজের মৃত্যুর দিকেই ধাবিত হয়। ডানার ছায়ার কারণে এই পাখি ভালো করে মাছ লক্ষ্য করতে পারে এবং নিজেদের লম্বা চঞ্চুর সাহায্যে পানি থেকে শিকার তুলে নেয়।
ডানা মেলে ছাতার মতো করে বসে থাকে, ছোট মাছ অন্ধকারে আশ্রয় নিতে এলে শিকারে পরিণত হয়:
সারস পাখিরা সাধারণত মাটির নিচের ছোট আকৃতির শিকারের দিকেই বেশি নজর দেয়। তাই এটা তাদের শিকারি কৌশলের একটি অংশ। তবে অভাবনীয় ব্যাপার হলো, আফ্রিকান সারস পাখির পায়ের রঙ হলুদ হওয়ায় তা সহজেই শিকারকে তাদের লক্ষ্য থেকে ঘুরিয়ে দিতে সক্ষম। অন্যান্য সারসের ক্ষেত্রেও এমনটা ঘটলেও আফ্রিকান কালো সারসদের এই ‘ক্যানোপি ফিডিং’ কৌশলই তাদের দক্ষতা বাড়িয়ে তুলেছে। ফলে শিকারের জন্য তারা অধিকাংশ সময় এই পদ্ধতিই অনুসরণ করে।
তবে পাখির ডানার ছায়া ও পায়ের হলুদ উজ্জ্বল রঙ মিলে মাছকে আরও প্রলুব্ধ করে মৃত্যুর দিকে টেনে আনতে পারে বলেও কেউ কেউ মনে করে থাকে। নিজেদের এই অসাধারণ কৌশলই কালো সারসকে নিঃসন্দেহে প্রাণীজগতের এক অন্যতম গুপ্ত শিকারির পরিচিতি দিয়েছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।