সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান, খুছূছিয়ত-বৈশিষ্ট্য মুবারক সম্পর্কে
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৯)
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন একদিক থেকে উনারা আহলে বাইত উনাদের অন্তর্ভুক্ত। আরেক দিক থেকে যাঁরা উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও আহলে বাইত উনাদের অন্তর্ভুক্ত। এখানে উনাদেরকে খাছ করে বুঝানো হয়েছে এই মুবাহালার জন্য। উনাদের যে খুছূছিয়ত তা হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে।
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكْتُ فِيْكُمْ فِئَتَيْنِ كِتَابَ اللهِ وَسُنَّتِى
একখানা হাদীছ শরীফ।
আরেকখানা হাদীছ শরীফ-
تَرَكْتُ فِيْكُمْ فِئَتَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِى
এখানে মুহাদ্দিছীনে কিরাম যাঁরা, যাঁরা হাদীছ শরীফ বিশারদ উনারা বলেন-
تَرَكْتُ فِيْكُمْ فِئَتَيْنِ كِتَابَ اللهِ وَسُنَّتِى
এই হাদীছ শরীফখানা হচ্ছে মুরসাল। আর
تَرَكْتُ فِيْكُمْ فِئَتَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِى
এই হাদীছ শরীফখানা হচ্ছে মারফূ’।
অর্থাৎ প্রথম হাদীছ শরীফ হচ্ছে, “আমি তোমাদের জন্য দু’টা জিনিস রেখে যাচ্ছি। একটা মহান আল্লাহ পাক উনার কিতাব, আরেকটা সুন্নাহ শরীফ।” আর দ্বিতীয় হাদীছ শরীফ-এ বলা হয়েছে, “আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি মহান আল্লাহ পাক উনার কিতাব এবং আমার আওলাদ- আহলে বাইত উনাদেরকে।”
এখন প্রথম যে হাদীছ শরীফখানা যে হাদীছ শরীফ-এ বলা হয়েছে, “কিতাব এবং সুন্নাহ বা হাদীছ শরীফ রেখে যাচ্ছি” সে পবিত্র হাদীছ শরীফ হচ্ছে মুরসাল। আর যে পবিত্র হাদীছ শরীফ-এ বলা হয়েছে, কিতাব এবং আওলাদ-ইতরাতী উনাদেরকে রেখে যাচ্ছি। এটা হচ্ছে হাদীছে মারফূ’। এখন হাদীছে মারফূ’ মুত্তাছিল যেটা, সেটা সবচাইতে শক্তিশালী বিশুদ্ধ হাদীছ শরীফ। আর হাদীছে মারফূ’ মুত্তাছিল সব জায়গায় দলীল হিসেবে গ্রহণযোগ্য।
হাদীছে মুত্তাছিলের বিপরীত মুনক্বাতি’ যেটা বলা হয়, এর মধ্যে প্রথম হচ্ছে মুরসাল। মুরসাল হচ্ছে তাবিয়ী যিনি কোনো ছাহাবী উনার নাম মুবারক বাদ দিয়ে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উল্লেখ করে হাদীছ শরীফ বর্ণনা করেন। সেটা হাদীছে মুরসাল। এটাও কিন্তু আমাদের হানাফী মাযহাবে, মালিকী মাযহাবে দলীল হিসেবে গ্রহণযোগ্য। তবে মুরসাল অর্থাৎ মুনক্বাতি’ যেটা মুনক্বাতি’ মুয়াল্লাক্ব অর্থাৎ মুরসাল একাধিক নাম বাদ পড়ে সেটা দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। এখানে মুত্তাসিল মারফূ’ যে হাদীছ শরীফ-এ আওলাদ-ইতরাতী উনাদের সম্পর্কে বলা হয়েছে সেটা কিন্তু হাদীছে মারফূ’ অর্থাৎ শক্তিশালী হাদীছ শরীফ। আর কিতাব এবং সুন্নাহ শরীফ রেখে গেলাম এ বর্ণনাটি হচ্ছে হাদীছে মুরসাল। কাজেই বিষয়টা খুব ফিকিরের বিষয়, চিন্তার বিষয়।
এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা আওলাদ উনাদের যে খুছূছিয়ত সেটা তিনি বর্ণনা করেছেন।
হাদীছ শরীফ-এ ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت جَابِرٍ رضى الله تعالى عنه قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي.
عَنْ حضرت جَابِرٍ رضى الله تعالى عنه قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি
رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ
বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে, আরাফার দিনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেছি
وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ
তিনি উনার যে উষ্ট্রি মুবারক ছিলো ক্বছওয়া সেটার উপর উঠে তিনি খুতবা দিচ্ছিলেন
يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুতবা মুবারক দিচ্ছিলেন। আমি শুনেছি, তিনি বলতেছেন-
يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ
হে মানব সম্প্রদায়! আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি
مَا إِنْ أَخَذْتُمْ بِهِ
যদি তোমরা এই রেখে যাওয়া বিষয়গুলি আঁকড়িয়ে ধরো
لَنْ تَضِلُّوا
কস্মিনকালেও তোমরা গোমরাহ হবে না। সুবহানাল্লাহ!
كِتَابَ اللهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي.
মহান আল্লাহ পাক উনার কিতাব এবং আহলে বাইত, আমার যাঁরা আওলাদ উনাদেরকে রেখে যাচ্ছি। যতদিন উনাদেরকে তোমরা আঁকড়িয়ে থাকবে কখনো গোমরাহ হবে না। সুবহানাল্লাহ!
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত হানাফী মাযহাবের ফতওয়া অনুযায়ী- কাঁকড়া, কচ্ছপ, অক্টপাস, ঝিনুক, শামুক, কেঁচো, কুঁচিয়া, স্কুইড, সামুদ্রিক প্রাণী শাপলা পাতা, সাপ, মেছোবাঘ (উদ) খাওয়া সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যমে ছানী, খলীফাতুল উমাম, সাইয়্যিদুনা হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার রচিত এক অনবদ্য তাজদীদ মুবারক ‘আত-তাক্বউয়ীমুশ শামসী’- যা পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী সৌর বর্ষপঞ্জি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৮)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












