চোর কেড়ে নিলো ‘মন্ত্রিত্ব’!
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আল ইহসান ডেস্ক:
বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা পুলিশের কাছে জানানোই সঠিক কাজ বলে মনে করেছিলো ঘানার এক মন্ত্রী। কিন্তু এটি করতে গিয়ে যে উল্টো নিজে ফেঁসে যাবে, যার কারণে প্রথমে মন্ত্রিত্ব হারাতে হবে, এরপর গ্রেফতার হতে হবে- সেসব নিশ্চয় ঘুর্ণাক্ষরেও কল্পনা করেনি সে। কিন্তু দুর্ভাগ্য তার! হয়েছে এমনটাই।
আদালতের চার্জশিট অনুসারে, ঘানার স্যানিটেশন ও পানিসম্পদ মন্ত্রী সেসিলিয়া আবেনা দাপার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়েছে।
এর মধ্যে নগদ অর্থ ছিল ১০ লাখ মার্কিন ডলার, তিন লাখ ইউরো এবং সাড়ে তিন লাখ ঘানাইয়ান সেডি। এছাড়াও ৩৫ হাজার ডলার দামের বেশ কয়েকটি হ্যান্ডব্যাগ ও ৯৫ হাজার ডলারের অলংকারও খোয়া গেছে ৬৮ বছর বয়সী ওই মন্ত্রীর বাড়ি থেকে।
সেসিলিয়া অবশ্য আদালতের নথিতে উল্লেখিত অর্থের পরিমাণ সঠিক নয় বলে দাবি করেছে। কিন্তু তাতে জনরোষ ঠেকানো যায়নি।
কয়েক মাস ধরে ঘানার মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন হচ্ছে। এর জন্য বৈদেশিক মুদ্রার মজুতকারীদের দায়ী করেছে অনেকে।
এ অবস্থায় সরকারেরই এক মন্ত্রীর বাড়িতে এত বৈদেশিক মুদ্রা থাকার খবরে চমকে ওঠে মানুষ। দুর্নীতির অভিযোগ তুলে সেসিলিয়ার পদত্যাগ দাবি করে তারা।
এই বিতর্কের মুখে গত শনিবার পদত্যাগ করতে হয় অভিযুক্ত মন্ত্রীকে। বিগত পাঁচ বছর ধরে এই পদে ছিলো সে। ঘানার মন্ত্রিসভার তিন নারী সদস্যের একজন ছিলো সেসিলিয়া।
অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে সে বলেছে, তদন্তে অবশ্যই তার সততার বিষয়টি সামনে আসবে। কিন্তু পদত্যাগের পরেও জনতার ক্ষোভ প্রশমিত হয়নি। অবশেষে গত সোমবার গ্রেফতার করা হয় তাকে।
স্পেশাল প্রসিকিউটরের অফিস নিশ্চিত করেছে, বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থ এবং অন্যান্য মূল্যবান জিনিস চুরি হওয়া সংক্রান্ত দুর্নীতি ও দুর্নীতিজনিত অপরাধের সন্দেহে সেসিলিয়া দাপাহকে গ্রেফতার করা হয়েছে।
অবশ্য এই বিতর্কে সাবেক মন্ত্রীর পাশে দাঁড়িয়েছে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো। সেসিলিয়ার উদ্দেশ্যে সে লিখেছে, আমি আত্মবিশ্বাসী যে, দিনের শেষে আপনার সততা প্রতিষ্ঠিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












