চিনি মুক্ত খাদ্য উপাদান হিসেবে সুইটেনারকে বিপদমুক্ত মনে করে অবাধ ব্যবহার চলছে। কিন্তু আসলেই কি সুইটেনার তেমন ক্ষতিকর না?
গবেষণা বলছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মারাত্মক ঝুঁকি বাড়াতে পারে কৃত্রিম সুইটেনার। অতএব সবাইকে সাবধান হতে হবে।
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
শুধু ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ নয়, ওজন কমানোর জন্য লো-ক্যালোরি ডায়েট করতেও মানুষ ঝুঁকছে চিনির এসব কৃত্রিম বিকল্পে। এ যুগের মানুষের পক্ষে এসব সুইটেনার এড়ানোর উপায়ও কমছে দিনকে দিন। না চাইলেও নিজের অজান্তেই হয়তো সেগুলি অনেকে গ্রহণ করে চলেছেন।
বিগত বছরে হংকংয়ে বিক্রি হওয়া খাদ্যপণ্যের ওপর এক জরিপে দেখা গেছে, সালাদ ড্রেসিং, পাউরুটি, ইনস্ট্যান্ট ন্যুডলসের মতো বহু পণ্যেই রয়েছে এর উপস্থিতি।
সুইটেনার আমাদের খাদ্যাভ্যাসের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে যে, নদীতে মানব বর্জ্যের দূষণের মাত্রা নির্ধারণের সময় পরিবেশ বিজ্ঞানীরা সেখানে এসসালফেম পটাশিয়ামের মতো সুইটেনারে ব্যবহৃত উপাদান খোঁজেন। বেশিরভাগ সময়েই এসব উপাদান আমাদের অন্ত্রে পরিপাক না হয়েই শরীর থেকে নিঃসৃত হয়।
সুইটেনারের এই সর্বব্যাপীতার অন্যতম কারণ কিন্তু উন্নত দেশগুলোয় চিনির ওপর আরোপিত নানান কর ব্যবস্থার সাফল্য, যা ২০১০ সাল থেকে ৪০টির বেশি দেশে চালু করা হয়েছে।
যেহেতু বিশ্বের বড় ভোগ্যপণ্যের কর্পোরেশনগুলো পশ্চিমা দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত, তাই বিশ্বের অন্যান্য স্থানেও আছড়ে পরে এই ‘সুগার ফ্রি’ ট্রেন্ড। উন্নয়নশীল দেশগুলোতে শহুরে জনগোষ্ঠী বৃদ্ধি, শিক্ষার বিস্তার, পশ্চিমা জীবনযাত্রা বা খাদ্যাভ্যাসের অনুকরণ, জনপ্রিয়তা, গণমাধ্যমের প্রচারণা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চিনি এড়িয়ে চলার প্রবণতাও এই কৃত্রিম মিষ্টিকারকের বিস্তারের কারণ হয়েছে। আজকাল এনার্জি ড্রিংকস বাজারজাতকরণেও দেওয়া হচ্ছে ‘সুগার ফ্রি’ সেøাগান। অথচ, এনার্জি ডিংকসে চিনিই সেই উপাদান যা আপনাকে চনমনে করবে বা এনার্জি দেবে, তাহলে এই প্রচারে যুক্তিটাই বা কোথায়?
নানাবিধ খাদ্যপণ্যে সুইটেনার হিসেবে বহু ধরনের কৃত্রিম উপাদানের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে প্রশ্ন দেখা দিয়েছে এগুলো সত্যিই তেমন গুণ সম্পর্কিত কিনা- যা এগুলোর সম্পর্কে বলা হয়। সুইটেনার নিয়ে ব্যাপক এক গবেষণার ফলাফল প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও বা হু)। এই গবেষণার ভিত্তিতে হু’ ‘নন সুগার সুইটেনার’ সম্পর্কিত নতুন এক খসড়া গাইডলাইন জারি করে, যা সুইটেনার বিপুলভাবে ব্যবহারকারী কোমল পানীয় শিল্পকে উৎকণ্ঠিত করেছে।
খাবারে চিনির বদলে দীর্ঘদিন কৃত্রিম সুইটেনারের ব্যবহারে টাইপ ২ ডায়াবেটিস ও হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করেছে, সুইটেনার শরীরের ওজন নিয়ন্ত্রণে কোনো ধরনের সাহায্য করে না। বরং দীর্ঘদিন এই কৃত্রিম সুইটেনার গ্রহণ একটি সময় পর বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য ও পানীয় শিল্পের পণ্যগুলোতে সাধারণত অ্যাসপার্টেম, স্টিভিয়া ও স্যাকারিনের মতো উপাদানগুলো যোগ করা হয়, তবে সেগুলো অন্তত ওই সব খাদ্যপণ্যে চিনি বা শর্করার পরিমাণ কমানোর জন্য ব্যবহার হয় না।
চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত জিরো ক্যালোরি পণ্য এরিথ্রিটল গ্রহণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। বহুল ব্যবহৃত এ খাদ্যপণ্যের সঙ্গে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এমনকি মৃত্যু ঝুঁকিরও যোগাযোগ দেখা গেছে।
হৃদরোগের সমস্যায় ভোগা ব্যক্তিদের মধ্যে যারা ডায়াবেটিসের মতো ঝুঁকিপূর্ণ সমস্যায় ভুগছেন, তাদের রক্তে সর্বোচ্চ মাত্রায় এরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার আশঙ্কা দ্বিগুণ হয়ে যায়।
প্রসঙ্গত: জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরী করা সরকারের সাংবিধানিক কর্তব্য। পাশাপাশি স্বাস্থ্য রক্ষা এবং এ সম্পর্কিত জ্ঞান অর্জন মুসলমানের জন্য ফরজ। কাজেই সরকারকেও যেমন সাংবিধানিক কর্তব্য হিসেবে সুইটেনারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করতে হবে। তেমনি ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানদেরও ঈমানী কর্তব্য হিসেবে সুইটেনার পরিপূর্ণরুপে অগ্রনী হতে হবে ইনশাআল্লাহ।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












