চা নাকি কফি, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী?
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯১ শামসী সন , ২৯ জুলাই, ২০২৩ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ক্যাফিনের ভা-ার কফি:
কফিতে পর্যাপ্ত পরিমাণে ক্যাফিন রয়েছে। এটি কফির অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এই উপাদান স্বাস্থ্যের উন্নতির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কফির হাজারও গুণ রয়েছে। এই পানীয় নিয়মিত খেলে হৃৎপি-ের সমস্যা, টাইপ ২ ডায়াবেটিস, পিত্তথলিতে পাথর এবং পার্কিনসনসের মতো জটিল অসুখ প্রতিরোধ করা যায়। এছাড়া কফি মুড বুস্ট করার কাজে দারুণ কার্যকর। এমনকি উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ফাঁদ এড়ানোর কাজেও এই পানীয়ের বড়সড় ভূমিকা রয়েছে। তাই শরীর ও মনের স্বাস্থ্য ফেরাতে চাইলে নিয়মিত কফি খেতেই পারেন।
চায়ের বিকল্প নেই:
চায়েও অনেকটা পরিমাণে ক্যাফিন রয়েছে। এছাড়া এতে আছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্টও। এ কারণে নিয়মিত চা খেলে নানা ধরনের কার্ডিও ভাস্কুলার রোগ প্রতিরোধ করা যায়। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানো এবং ক্যান্সার প্রতিরোধের কাজেও এই পানীয়ের জুড়ি নেই। আর কফির মতোই চায়েরও মন ভালো করার ক্ষমতা রয়েছে। তাই চা পান করার পর কাজে মন বসাতে সুবিধা হয়। এমনকি কেটে যায় উৎকণ্ঠা ও দুশ্চিন্তা।
চা না কফি, পুষ্টিগুণে কোনটি এগিয়ে?
কফির তুলনায় সাধারণ চায়ের দাম কিছুটা কম। তাই অনেকেই ভাবেন, চায়ের তুলনায় কফি হয়তো অতিরিক্ত উপকারী। তবে বিষয়টি ঠিক নয়। এই দুই পানীয়ের কোনও একটি খেলেই উপকার মিলবে। তবে, চায়ের তুলনায় কফিতে প্রায় দ্বিগুণেরও বেশি ক্যাফিন রয়েছে। তাই কফি খেলে দ্রুত মুড বুস্ট হবে। অন্যদিকে চায়ে এমন একটি উপাদান মজুত রয়েছে যা দেরিতে হলেও দীর্ঘক্ষণ মন ভালো রাখতে পারে।
দিনে কত কাপ চা-কফি পান করা উচিত?
অনেকেরই চা বা কফির প্রতি আসক্তি রয়েছে। এ কারণে অনেকেই যখন তখন চা-কফি পান করেন। এতে শরীরের নানা ক্ষতি হয়। এই ধরনের পানীয় বেশি পরিমাণে খেলে পেটের একাধিক সমস্যা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












