চায়ে এলাচ মিশিয়ে খেলে কী হয়?
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
হজম ক্ষমতা বাড়ায়:
হজম ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী হলো এলাচ চা। একটু ভারী খাবার খাওয়া হলে তারপর এলাচ চা খেয়ে দেখতে পারেন। এতে হজমের সমস্যায় ভুগতে হবে না। এলাচের গুণে ‘গ্যাসট্রিক’ অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। ফলে হজম ক্ষমতা তো কমেই, সেইসঙ্গে বুকে জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের সমস্যাও দূরে থাকে। কমে বমি বমি ভাবও।
কোষ্ঠকাঠিন্য দূর করে:
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে এলাচ চা খেতে হবে। সকাল-বিকাল এলাচ চা খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে সময় লাগবে না। সেইসঙ্গে কমবে পেটে ব্যাথা, পেট ফাঁপার মতো সমস্যাও। উপকারী এই মসলাযুক্ত চা তাই প্রতিদিন পান করা যেতে পারে।
হার্ট ভালো রাখে:
এলাচে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য ফেনোলিক কম্পাউন্ড। এসব উপকারী উপাদান কমায় হাইপার টেনশন, ফলে হার্টের ওপর তার প্রভাব কম পড়ে। রক্তনালীতে ক্ষতিকর কোলেস্টেরল জমে থাকার আশঙ্কাও থাকে না। এলাচ খেলে তা শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে কাজ করে। ফলে হার্ট ক্ষয় হওয়ার আশঙ্কা কমে।
জ্বর ও সর্দি-কাশি কমায়:
ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি কিংবা জ্বর দেখা দেয় অনেকেরই। যদি এমনটা হয়ে থাকে তবে আস্থা রাখা যেতে পারে এলাচ চায়ে। কারণ এতে থাকা উপকারী সব উপাদান এ ধরনের সমস্যা দ্রুত সারিয়ে তুলতে কাজ করবে। এলাচ খেলে তা ভিটামিন এ এবং সি-এর ঘাটতি দূর করতে কাজ করে। এটি গলা ব্যাথা সারাতেও কার্যকরী। এলাচে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ভাইরাল, এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান শরীরে ক্ষতিকর ভাইরাস-ব্যাকটেরিয়ার প্রভাব কমাতে কাজ করে। তাই নিয়মিত পান করা যায় এলাচ চা।
ডিটক্স পানীয়:
ডিটক্স পানীয় হিসেবেও চমৎকার কাজ করে এলাচ চা। আমাদের শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে কাজ করে এই চা। প্রতিদিন দুই বেলা এলাচ চা খাওয়ার অভ্যাস করতে হবে। এতে মিলবে উপকার। এতে থাকা নানা উপকারী উপাদান শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে আনতে কাজ করবে। ফলে অনেক রোগের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যাবে।
এলাচ চা তৈরি করবে যেভাবে:
পরিমাণমতো পানি ফুটিয়ে তাতে প্রয়োজনমতো এলাচ থেঁতো করে ফেলে দিন। কিছুক্ষণ ফুটিয়ে চা পাতা মিশিয়ে নিন। মিনিট দুয়েক জ্বাল দিন। এবার নামিয়ে চা ছেঁকে নিয়ে তাতে অল্প মধু মিশিয়ে খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












