চালের যে ৭ ব্যবহার আপনার জীবনকে সহজ করবে
মুঠোফোনের ময়েশ্চার দূর করতে: চাল আর্দ্রতা শোষণে দারুণ কার্যকর। মুঠোফোনে পানি বা ময়েশ্চার প্রবেশ করলে চালের মধ্যে কয়েক ঘণ্টা ঢুকিয়ে রাখুন। আর্দ্রতা টেনে নেবে চাল।
ধাতব সরঞ্জাম মরিচামুক্ত রাখতে: বিভিন্ন ধরনের ধাতব সরঞ্জাম মরিচামুক্ত রাখতে সহায়তা করতে পারে চাল। ধাতব কিছু বাতাসের সংস্পর্শে আসলে মরিচা পড়ে যায়। একটি পাত্রে চাল নিয়ে এসব সরঞ্জাম রাখুন। চাইলে টুলবক্সে কিছু পরিমাণ চাল রাখতে পারেন। মরিচা পড়বে না ধাতব সরঞ্জামে।
চিনি বা লবণের জমাট বাধা রোধ করতে: আর্দ্র আবহাওয়ায় বা বাতাসের সংস্পর্শে চিনি ও লবণ জমাট বেধে যেতে পারে। এ সমস্যা রোধ করতে চিনির পাত্রে চাল ভর্তি একটি ছোট মসলিন বা তুলার ব্যাগ রাখুন। লবণের জমাট বাধা প্রতিরোধেও কয়েকটি চাল রাখতে পারেন পাত্রে।
ফল পাকাতে: ফল প্রাকৃতিকভাবে ইথিলিন গ্যাস উৎপন্ন করে, যা গাছ থেকে তোলার পর ফল পাকতে সাহায্য করে। চাল ভর্তি একটি পাত্রে ফল ডুবিয়ে রাখলে গ্যাস নির্দিষ্ট স্থানে জমে ফল দ্রুত পাকতে সাহায্য করে।
ব্লেন্ডারের ব্লেড ধারালো করতে: ব্লেন্ডারে কিছুটা চাল নিয়ে ব্লেন্ড করুন। ধারালো হবে ব্লেন্ডার বা গ্রাইন্ডারের ব্লেড।
ফুলদানি এবং কেটলি পরিষ্কার করতে: কিছু পাত্র যেমন ফুলদানি বা কেটলির নিচের অংশে হাত পৌঁছানো সহজ নয়। ফলে ঠিক মতো পরিষ্কার করা সম্ভব হয় না এগুলোর ভেতরের অংশে। এক্ষেত্রে চাল সাহায্য করতে পারে। চালের দানা, কুসুম গরম পানি এবং তরল সাবান দিয়ে একটি মিশ্রণ বানিয়ে পাত্রের ভেতর ঢুকিয়ে ঝাঁকান ভালো করে। পরিষ্কার হয়ে যাবে।
ফেস প্যাক হিসেবে: ত্বকের যতেœ কাজে লাগাতে পারেন চাল। চাল গুঁড়া করে মধু ও টক দই মিশিয়ে ত্বকে ঘষুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।