শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

চালের পোকা দূর করার সহজ উপায়

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, রাত ৩:৪১
চালের পোকা দূর করার সহজ উপায়
বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত। প্রায় সব পরিবারেই অন্তত দুবেলা ভাত রান্না হয়। এ কারণে চালের পরিমাণটা একটু বেশিই লাগে সব পরিবারে। আর প্রতিদিন চাল কিনে আনা নিশ্চয়ই সম্ভব নয়? তাই একসঙ্গে এক কিংবা একাধিক মণ চাল কিনে রাখার অভ্যাস রয়েছে অনেকেরই।
তবে একসঙ্গে বেশি চাল বাসায় রাখলে এবং সেই চাল যদি একটু পুরোনো হয়, তাতে দেখা যায় পোকা ধরে গেছে। ভাত রান্নার আগে সেই চাল যতই ধোয়া হোক না কেন, চোখ ফাঁকি দিয়ে কিছু পোকা ঠিকই থেকে যায়। আর পোকাসহ নিশ্চয়ই কেউ ভাত রান্না করতে চাইবেন না।
এক এক করে চালের পোকা দূর করা বেশ পরিশ্রমের কাজ। তাহলে উপায় কী? সাধারণ কয়েকটি উপায়েই চালের পোকা দূরে রাখা যায়। এর জন্য খুব খাটনিরও প্রয়োজন পড়ে না।
* চালে পোকা ধরে গেলে, চালের পাত্রে কয়েকটি নিমপাতা রেখে দিতে হবে। নিমপাতার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে তেজপাতাও। তাতেই চালের পোকা দূর হবে। চালের পোকা তাড়ানোর অন্যতম সেরা উপায় এটি। তবে আগে থেকেই চালের পাত্রে নিমপাতা বা তেজপাতা দিয়ে রাখলে, পোকা ধরার ভয় থাকবে না।
* কিংবা খোসা ছাড়ানো কয়েকটি রসুন চালের পাত্রে রেখে দিতে পারেন। এতে চালে পোকা ধরবে না। তবে রসুনগুলো শুকিয়ে গেলে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে।
* এ ছাড়া শুকনো মরিচ কিংবা গোলমরিচের সাহায্যেও চালের পোকা দূর করা যায়। কয়েকটি শুকনো মরিচ চালের পাত্রে দিয়ে রাখতে হবে। তাহলেই আর পোকা আসবে না। আবার গোলমরিচও চালের পোকা দূর করতে পারে। এজন্য এক মুঠো আস্ত গোলমরিচ চালের পাত্রে দিয়ে রাখতে হবে।
* চালের পোকা ঠেকানোর আরেকটি দারুন উপায় হলো, লবঙ্গ। চালের পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিতে হবে, এতে পোকা দূরে থাকবে।
* অদ্ভুত হলেও এটা সত্যি যে, ম্যাচের কাঠিও চালের পোকা দূর করতে পারে। ম্যাচে সালফার থাকে, যা এই পোকাগুলো পছন্দ করে না। বেশ কিছু ম্যাচের কাঠি চালের পাত্রে রেখে দিতে হবে, এতেও পোকা দূরে থাকবে।
* তারপরও যদি চালে পোকা হয়, তাহলে চাল ৪ থেকে ৫ দিন কৌটা করে ফ্রিজে রেখে দিতে হবে। খেয়াল করলে দেখা যাবে সব পোকা মরে গেছে।
* যদি চালে প্রচুর পরিমাণে পোকা ধরে যায়, তাহলে সূর্যের আলোয় চালগুলো কিছুক্ষণ মেলে দিতে হবে। প্রখর তাপে পোকা পালাবে। তবে চাল সরাসরি রোদে রাখলে, সেই চালে ভাত ভালো হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে, কৌটাসহ রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে।
* চাল সংরক্ষণে এয়ারটাইট বক্স ব্যবহার করা যেতে পারে। এর ফলে বাতাস না ঢুকতে পারলে চালে পোকা ধরবে না এবং চালে স্যাতস্যাতে ভাবও হবে না। চালের পাত্র ঠান্ডা জায়গায় রাখতে হবে। নতুন করে চাল ভরার আগে পাত্রটি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬