মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

চাঁদ নিয়ে রহস্যের জট খুললো, জানা গেল ২৮৩ কোটি বছর আগের ঘটনার ব্যাখ্যা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, রাত ২:৫৩
চাঁদ নিয়ে রহস্যের জট খুললো, জানা গেল ২৮৩ কোটি বছর আগের ঘটনার ব্যাখ্যা
কয়েক বিলিয়ন বছর আগে চাঁদের রহস্যময়ী দূরবর্তী পৃষ্ঠে সক্রিয় আগ্নেয়গিরির প্রমাণ পাওয়া গেছে। চীনের চাং’ই-৬ মিশনের সময় সংগৃহীত নমুনার বিশ্লেষণে ৪২০ কোটি বছরেরও বেশি সময় আগের আগ্নেয়গিরির বিস্ফোরণে গঠিত ব্যাসল্ট শিলা পাওয়া গেছে। মার্কিন ও চীনা গবেষকদের যৌথ গবেষণায় এমনটি উঠে এসেছে। গত ১৫ নভেম্বর নেচার এবং সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা চাঁদের তুলনামূলক কম-আলোচিত ওই অঞ্চলের সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিয়েছে। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের নিকটবর্তী পৃষ্ঠের আগ্নেয়গিরির ইতিহাস সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেলেও দূরবর্তী পৃষ্ঠটির ভিন্ন প্রকৃতি এখনো অনেকটাই অনাবিষ্কৃত।
চাং’ই-৬ মহাকাশযানের প্রায় দুই মাসব্যাপী ঝুঁকিপূর্ণ অভিযাত্রার সময় এই নমুনাগুলো সংগ্রহ করা হয়। এই মিশনে প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করা হয়। খবর এনডিটিভির।
বয়স নির্ধারণ এবং নবীন আগ্নেয়গিরির বিস্ফোরণ:
রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতি ব্যবহার করে চীনা একাডেমি অব সায়েন্সেস-এর নেতৃত্বাধীন গবেষক দল নমুনাগুলোর বয়স নির্ধারণ করেছে। গবেষণায় ২৮৩ কোটি বছর আগেকার একটি ‘অবিশ্বাস্যভাবে নবীন’ আগ্নেয়গিরির বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে, যা চাঁদের নিকটবর্তী বা পৃথিবীমুখী পৃষ্ঠে আগে কখনো হতে দেখা যায়নি।
জিওলজি এবং জিওফিজিক্স ইনস্টিটিউটের অধ্যাপক কিউলি লি পিয়ার পর্যালোচনায় বলে, ‘এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর গবেষণা। চাং’ই-৬-এর নমুনাগুলোর প্রথম জিওক্রোনোলজিক্যাল বিশ্লেষণ এটি এবং এটি চন্দ্র ও গ্রহবিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদান রাখবে।’
‘ডার্ক সাইড’ বা ‘অন্ধকারাচ্ছন্ন পৃষ্ঠ’ সম্পর্কে ভুল ধারণা:
চাঁদের এই অংশকে প্রায়ই ‘অন্ধকার পৃষ্ঠ’ বলা হলেও, এটি আসলে পৃথিবীর মতোই সূর্যের আলো পায়। একে ‘অন্ধকার’ বলা হয় শুধু এ কারণে যে এটি পৃথিবী থেকে দৃশ্যমান নয়। চাঁদের আকর্ষণের কারণে পৃথিবীতে জোয়ার-ভাটা হয়ে থাকে। উপগ্রহটির একবার পৃথিবীর চারপাশ ঘুরতে প্রায় ২৮ দিন লাগে। এর বিশেষ আঙ্গিকের ঘূর্ণনের কারণে চাঁদের একই অংশ সবসময় পৃথিবীর দিকে থাকে।
চাঁদের দূরবর্তী পৃষ্ঠের প্রথম ছবি এবং সাম্প্রতিক সাফল্য:
১৯৫৯ সালে সোভিয়েত মহাকাশযান লুনা-৩ প্রথম চাঁদের দূরবর্তী পৃষ্ঠের ছবি তুলতে সক্ষম হয়। তবে ছবিগুলো ছিল অস্পষ্ট। এরপর থেকে উচ্চ রেজোলিউশনের অনেক ছবি এবং ভিডিও নেয়া হয়েছে, এর মধ্যে নাসার একটি ভিডিও রয়েছে যেখানে বিশালাকার পৃথিবীকে চাঁদের ঠিক পেছনে দেখা যায়।
এ বছর চাং’ই-৬ মিশনে একটি ছোট রোভার ব্যবহার করা হয়, যা চাঁদের পাথুরে পৃষ্ঠে ল্যান্ডারের একটি সেলফি ধারণ করেছে। এটি চাঁদ নিয়ে জানতে আরেকটি নতুন দ্বার খুলে দিয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ২ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৪ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৬ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬