চাঁদপুরের ৬০০ বছরের পুরনো ঐতিহ্য ‘গায়েবি মসজিদ’
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বিশেষ করে এখানে ইসলামী সংস্কৃতির অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে। তেমনি একটি নিদর্শন আটোমোর পূর্বপাড়া প্রাচীন শাহী জামে মসজিদ বা ‘গায়েবী মসজিদ’।
এই মসজিদটি কবে, কখন ও কীভাবে নির্মিত হয়েছে তা কেউ জানে না। বর্তমানে তার নামকরণ করা হয়েছে আটোমোর পূর্বপাড়া প্রাচীন শাহী জামে মসজিদ।
ধারণা করা হয়, প্রায় ৬শ’ বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছে। সেই সময় থেকেই ইতিহাস-ঐতিহ্যের প্রাচীনতম এই মসজিদটি আজো দাঁড়িয়ে রয়েছে অক্ষত অবস্থায়।
মসজিদের ইমাম নুরুল হক নিজামী জানান, লোকমুখে শুনেছি,সম্ভবত মুঘল শাসকদের শাসনামলে মসজিদটি এলাকাবাসী বন-জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান। ঐ সময় এলাকায় জনবসতি না থাকায় বনজঙ্গল আচ্ছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে যায়। কে বা কারা এ মসজিদটি নির্মাণ করেছেন তা কেউ জানেন না। সেই থেকে মানুষ মসজিদটিকে ‘গায়েবী মসজিদ’ হিসেবে আখ্যায়িত করে আসছেন।
বিশাল এক গম্বুজ মসজিদটিতে ইমামসহ মাত্র ৯ থেকে ১০জন মুসল্লি নামায আদায় করতে পারতেন। বর্তমানে এ মসজিদকে প্রায় ২৩শ’ বর্গফুট করা হয়েছে। মসজিদে বর্তমানে ৪শ’ থেকে ৫শ’ জন মুসল্লি নামায আদায় করতে পারেন। প্রায় ১৮ শতাংশ জমিতে সম্প্রসারিত মসজিদটির বর্তমান অবস্থান।
এলাকাবাসী জানায়, মসজিদটিকে বিরাট আকারে নির্মাণ করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি জুমুয়াবার মুসল্লিরা আসেন এবং অনেকে মনের বাসনা পূরণে মানত করেন বলেও জানান তারা।
মসজিদের ইমাম নুরুল হক নিজামী বলেন, এ মসজিদের নির্মাতা কে তা আমরা বলতে পারি না। আমরা বাপ-দাদার আমল থেকে শুনেছি এ মসজিদের কথা। এদিকে বাহির থেকে অনেক বড় মনে হলেও মসজিদের ভেতরে শুধুমাত্র ৪শ’ জন মুসল্লি নিয়ে নামায আদায় করা যায়। মসজিদের মূল অবকাঠামো ঠিক রেখে সম্প্রসারিত করার জন্যে নুতন ভবন নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামেও বন-জঙ্গল পরিষ্কার করে কচুয়ার আটোমোরের উপরোল্লিখিত মসজিদটির ন্যায় এক গম্বুজ বিশিষ্ট ছোট মসজিদের সন্ধান পাওয়া গেছে ক’বছর আগে, যেটি প্রতœতত্ত্ব বিভাগের মাধ্যমে সংস্কার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












