ঘুরতে শুরু করল কাঠের তৈরি বিশ্বের উচ্চতম বায়ুকল
কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উচু বায়ুকল (উইন্ড টার্বাইন) নির্মাণ করেছে সুইডেন। দেশটির স্টার্টআপ কোম্পানি ‘মডভিয়ন’ এটি নির্মাণ করেছে। বায়ুকলটি বর্তমানে দেশটির প্রায় ৪০০ বসতবাড়িতে বিদ্যুতের জোগান দিচ্ছে।
দুই মেগাওয়াট ক্ষমতার কাঠের বায়ুকলটি গোথেনবার্গের উত্তর-পূর্বে স্কারা শহরের বাইরে অবস্থিত। বায়ুকলটি ভারভাগ এনার্জি নামক একটি কোম্পানির জন্য তৈরি করা হয়েছে।
কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে লম্বা এই বায়ুকলের মূল টাওয়ারটির উচ্চতা ৩৪৪ ফুট (১০৫ মিটার)। আর যদি টাওয়ারের সঙ্গে সংযুক্ত ব্লেডের (পাখা) ডগা অন্তর্ভুক্ত করা হয় তবে এর উচ্চতা দাঁড়াবে ৪৯২ ফুট (১৫০ মিটার)।
টাওয়ারটির দেওয়াল টেকসই ¯প্রুস গাছের কাঠ দিয়ে তিন মিলিমিটার পুরু ১৪৪টি স্তর দিয়ে তৈরি করা হয়েছে। লম্বায় পুরো টাওয়ারটিকে মোট সাতটি অংশে ভাগ করা হয়েছে।
মডভিয়ন জানিয়েছে, বায়ুকলটি স্টিল থেকে হালকা হলেও এটি যথেষ্ট শক্তিশালী। তাছাড়া হালকা হওয়ায় রাস্তায় পরিবহন করা সহজ বলে এটি ক্রেতাদের নিকটও জনপ্রিয় হয়ে উঠেছে।
কাঠের টাওয়ারগুলো পরিবেশবান্ধব এবং কার্বন নেগেটিভ (কার্বন নিঃসরণ করে না)। এগুলো শুধু কার্বন সঞ্চয় করে না বরং সময়ের সাথে সাথে আরও শোষণও করে। আবার যখন টাওয়ারটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন এর দেয়ালগুলোকে শক্তিশালী বিম হিসেবে পুনরায় নির্মাণ কাজেও ব্যবহার করা যেতে পারে।
কাঠের টাওয়ারটির নির্মাণকাজ ২০২১ সাল থেকে শুরু হয়েছিল। মডভিয়ন জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে নিজেদের কারখানা চালু করবে যেখানে বছরে একশ কাঠের বায়ুকল উৎপাদন করার লক্ষ্যমাত্রা থাকবে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।