ঘরে বসে করা যাবে জিডি
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
অনেক সময় কারও বিরুদ্ধে অভিযোগ জানাতেও জিডি করা হয়ে থাকে। এটা সাধারণত থানায় গিয়ে সরাসরি করতে হয়। কিন্তু এখন দেশের যেকোনো নাগরিক ঘরে বসে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন। জানতে পারবেন তার সর্বশেষ অবস্থাও। অনলাইনে যোগাযোগ করতে পারবেন তদন্তকারী কর্মকর্তার সঙ্গে। অনলাইনে জিডির কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি অন্যকে পাঠানোও যাবে সহজে।
জিডি করার নিয়ম:
অনলাইনে জিডি করতে প্রথমে জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি (মফ.ঢ়ড়ষরপব.মড়া.নফ) ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে প্রদর্শিত পাতায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মোবাইল ফোন নম্বর ও জন্মতারিখ পূরণ করতে হবে। এরপর পরিচয় নিশ্চিতের জন্য আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে একটি ওটিপি বা কোড যাবে। তারপর আবেদনকারীর নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন, সেটি নির্বাচন করতে হবে। ধাপে ধাপে জিডির ধরন ও কী হারানো গেছে বা খুঁজে পাওয়া গেছে ইত্যাদি নির্বাচন করতে হবে। এরপর কোন জেলার কোন থানায় বা মহানগরের কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করতে হবে।
ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করতে হবে। সর্বশেষ আবেদনকারীর বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। জিডি-সম্পর্কিত কোনো নথি (ডকুমেন্ট) থাকলে সেগুলো সংযুক্ত করা যাবে। একটি ই-মেইল আইডি দিতে হবে। এরপর ‘সাবমিট’ (জমা) বাটনে ক্লিক করলে সম্পন্ন হবে অনলাইন জিডির পুরো প্রক্রিয়া। আবেদন সম্পন্ন হলে লগইন করে আবেদনকারী জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এ ছাড়া প্লে স্টোরে থাকা অনলাইন জিডি নামের অ্যাপটি ব্যবহার করেও জিডি করা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












