ঘণ্টায় ৫৬ কিলোমিটার উড়তে পারে যে মাছ (১)
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মাছ। এই জলজ প্রাণীটি আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ঘনিষ্টভাবে জড়িয়ে আছে। পৃথিবীর যে কোনো পানিতে মাছের প্রজাতি প্রায় দু’হাজারেরও অধিক। তাই বলা যায় যেখানেই পানি, সেখানেই মাছ। আর কে না জানে, পৃথিবীর চার ভাগের তিন ভাগই তো পানির তলায়। নানান মাছের আকার ও গঠন অত্যন্ত বৈচিত্র্যময়। কারণ এদের বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে বেঁচে থাকতে হয়। একটি পূর্ণবয়স্ক ফিলিপাইন গোবি (এক প্রজাতির মাছ) এক ইঞ্চি বা তার থেকেও ছোট হয়। আবার একটি প্রাপ্তবয়স্ক হাঙর (এক প্রজাতির মাছ) লম্বায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আবার কোনো কোনো সময় সত্তর ফুটও হয়ে থাকে। এদের আকার-আকৃতি, আচার-আচরণ আরও বৈচিত্র্যময়। লম্বা ইল মাছকে দেখতে মনে হয় জ্যান্ত সাপ। শঙ্কর মাছের শরীর চ্যাপটা। সাগরের সানফিশের শরীরের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। পটকা মাছ দেখতে বলের মতো। ওদিকে অ্যান্ডুলা মাছের চোখ থাকে তাদের মাথার উপরে। শোল মাছের আবার দু’টো চোখই থাকে মাথার একদিকে। এমনকি সুদর্শন সি হর্সকে প্রথম দেখায় তো মাছ বলে মনেই হয় না। মনে হবে ঘোড়া।
আমাদের জানা মতে, আকাশে উড়ে বেড়ায় যে, তার নাম খেচর। অর্থাৎ সাধারণত খেচর প্রাণীরাই আকাশে উড়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, সাগরে এক ধরনের আজব মাছ আছে, যারা অনায়াসে শুণ্যে ভেসে বেড়াতে পারে। এরা হলো উড়ন্ত মাছ। এদের পাখনা দু’টো বেশ বড়। দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে দেখা যায় পাখনা। পাখনার সাহায্যেই এ মাছ উড়ে বেড়ায়। লাফ দিয়ে পানি ছেড়ে আকাশে উঠে আসার সময় পাখনা দু’টো দু’পাশে মেলে ধরে। সাধারণত পানির ভেতর সাঁতরানোর সময় উড়ন্ত মাছের রং সবুজ দেখায়। আসলে এদের পাখনার রং হালকা বেগুনি। অথচ কি আশ্চর্য! আকাশে উড়ার সময় পাখনার রং কখনো দেখায় কালচে নীল। আবার কখনো দেখা যায় সোনালি হলুদ। এই উড়ন্ত মাছের ইংরেজি নাম ফ্লাইং ফিশ। পানিতে চলাফেরার চেয়ে শুণ্যে উড়তেই এরা বেশি পছন্দ করে। আকাশে উড়ার গতিবেগও এদের আশ্চর্য রকম। ঘণ্টায় এরা ৫৬ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












