রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গ্যাস সংকটে তুলনামূলক সহজে রান্নার উপায়

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৪:৫৬
গ্যাস সংকটে তুলনামূলক সহজে রান্নার উপায়
বিভিন্ন কারণে গ্যাসের সংকট দেখা দিতে পারে। নাগরিক জীবনে তো আর কাঠ-খড়ি জ্বালিয়ে রান্নার উপায় নেই, এদিকে চুলাও যদি নিভুনিভু করে জ্বলে তখন খাবার তৈরির জন্য কেমন পরিস্থিতিতে পড়তে হয় সেটা যারা রান্নার কাজে নিয়োজিত তারাই ভাল বুঝেন। এক্ষেত্রে অনেকের ধৈর্য্যরে বাধ ভেঙ্গে যায় কিন্তু রান্নার কাজ যেহেতু করতেই হবে তাহলে সমস্যারও তো সমাধান করতে হবে। গ্যাসের সংকট হলে অল্প তাপে রান্নার উপায় জেনে নিতে হবে। জরুরত হিসেবে কীভাবে রান্না করলে কম গ্যাসেও যতটুকু রান্না করা সম্ভব তাই জেনে নেওয়া যাক-
রাইস কুকার বা প্রেশার কুকার ব্যবহার:
রান্নার কাজে রাইস কুকার ব্যবহার করা যেতে পারে। কারণ রাইস কুকারে ভাত ছাড়াও আরও অনেক ধরনের খাবার রান্না করা যায়। এতে গ্যাসের সংকটেও খাবার রান্না করা যাবে। এছাড়া গ্যাসের চুলায় প্রেশার কুকারেও রান্না করতে পারেন। এটি অল্প সময়ে খাবার সেদ্ধ করে দেবে।
অল্প পানিতে রান্না:
ভাত রান্নার ক্ষেত্রে আমরা অনেকখানি পানি ব্যবহার করি। এরপর চাল সেদ্ধ হয়ে ভাত হলে মাড় ফেলে দেওয়া হয়। পানির পরিমাণ বেশি হলে তা ফুটতে সময় বেশি লাগে। যে কারণে রান্নায়ও দেরি হয়ে যায়। এদিকে অল্প গ্যাসে রান্না করতে হলে যতটা সম্ভব পরিমাণ কমাতে হবে। এতে কম সময়ে রান্না করা যাবে। তাই ভাত রান্নার সময় ততটুকু পানি ব্যবহার করা উচিত, যতটুকু দিলে ভাত মাড় না গেলেও ঝরঝরে হবে।
সবজি ছোট টুকরা করে কাটা যেতে পারে:
সবজির টুকরা বড় করে কাটলে তা সেদ্ধ হতে বেশি সময় নেয়। তাই দ্রুত সেদ্ধ করার জন্য ছোট করে কাটা যেতে পারে। এতে গ্যাসের তাপ কম থাকলেও সবজি সেদ্ধ করতে খুব বেশি কষ্ট হবে না।
রান্নার আগে ভিজিয়ে রাখুন:
চাল ও ডালের মতো খাবারগুলো রান্নার আগে ভিজিয়ে রাখুন। ভালোভাবে ভিজলে তা সেদ্ধ হতে কম সময় নেয়। তাই অল্প গ্যাসে দ্রুত রান্নার কাজ সারতে চাইলে চাল ও ডাল রান্নার আগে আধা ঘণ্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। এতে রান্না সহজ হবে।
প্রস্তুতি শেষ করে রান্না করুন:
রান্না করতে গিয়ে এটা-সেটা তৈরির প্রস্তুতি না নেয়াই উচিত। এতে রান্নার কাজ শেষ করতে আরও সময় লেগে যায়। তাই আগে সব প্রস্তুতি শেষ করে এরপর রান্নার কাজ শুরু করতে পারেন।
চুলা বন্ধ করে দিন:
রান্না প্রায় হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তবে খাবারের পাত্রটি তখনই চুলা থেকে নামাবেন না। চুলার উপর আরও কিছুক্ষণ রেখে দিন। চুলার তাপে বাকিটা সেদ্ধ হয়ে যাবে।
পাতলা হাঁড়ি ব্যবহার:
হাঁড়ির তলা ভারী হলে তাতে খাবার রান্না করতে সময় লাগে। কারণ বেশি তাপ ছাড়া ভারী কোনো হাঁড়ি উত্তপ্ত করা কঠিন। তাই গ্যাসের সংকটে পাতলা ধরনের সিলভারের হাঁড়ি বা কড়াই ব্যবহার করুন। এ ধরনের পাত্র খুব দ্রুত উত্তপ্ত হয়। তাই অল্প আঁচেও এতে রান্না করা যায়।
দইয়ের ব্যবহার:
গোশত সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এক্ষেত্রে রান্নার ঘণ্টাখানেক আগে গোশত মেরিনেট করে রাখতে পারেন। মেরিনেটের সময় অন্যান্য মসলার সঙ্গে যোগ করুন টক দই। এটি গোশত সহজে সেদ্ধ হতে সাহায্য করে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১৫ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬