গোশত সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য
* শুধু পৃথিবীতেই নয়, চাঁদেও গোশত একটি জনপ্রিয় খাবার! এপোলো-১১ মিশনে ‘বিফ উইথ ভেজিটেবল’ ছিল নভোচারীদের পছন্দের খাদ্যতালিকায়।
* ১৮৭৬ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি শহরবাসীরা প্রত্যক্ষ করেন এক রহস্যময় গোশত-বৃষ্টি, যা ‘কেন্টাকি মিট শাওয়ার’ নামে খ্যাত।
* প্রথম বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান নাগরিকদের বিফ সসেজ খাওয়া নিষিদ্ধ ছিল। কারণ জেপলিন নামক প্রত্যেকটি গ্যাস বেলুন চেম্বারযুক্ত জার্মান বোমারু বিমান বানাতে প্রায় ২৫০১০০০টি গরুর পাকস্থলীর প্রয়োজন হতো।
* প্রায় ১০০০ বছর ধরে জাপানে চতুস্পদ গৃহপালিত প্রাণীর গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। ১৮৬৮ সালে জাপানের শাসক এই নিষেধাজ্ঞা তুলে নেয়, কারণ তার বিশ্বাস ছিল এতে করে জাপানিরা দীর্ঘদেহী ও শক্তিশালী হবে।
* পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ও দামি গোশতের নাম ‘কোবে’। এটি মূলত ওয়া- জাতের কালো জাপানি গরুর গোশত, যা শুধু জাপানের হুগ এলাকাতেই রয়েছে এবং কোবে বিফ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রোমোশন অ্যাসোসিয়েশনের কঠোর নিয়ম-কানুনের মধ্য দিয়ে এসব গরু লালিত-পালিত হয়।
* বেয়ার স্টেক থেকে বের হয়ে আসা তরলটি কিন্তু রক্ত নয়। এটি মূলত মায়োগ্রোবিন ও পানির একটি মিশ্রণ।
* গোশত খেতে গিয়ে কিছু কিছু মানুষ প্রায়ই ঘেমে ওঠেন। এর কারণ হলো অন্যান্য খাবারের তুলনায় গোশত হজম করতে শরীরের ৭ গুণ বেশি শক্তি খরচ হয়। এই শক্তির যোগান দিতে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং এই অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখতেই শরীর থেকে ঘাম নির্গত হয়।
* সংবাদমাধ্যমে প্রচার হওয়া পৃথিবীর দীর্ঘতম বিজ্ঞাপনটি ছিল ১৩ ঘণ্টার। আরবি’স নামের আমেরিকান ফুড চেইন কোম্পানি তাদের প্রচারণার জন্য একটি গরুর সিনার গোশতের স্মোক কুকিং সরাসরি সম্প্রচার করে।
* ২০১৯ সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম পৃথিবীর বাইরে, মহাকাশে উৎপন্ন করেন কৃত্রিম গোশত! এটি করতে তারা পৃথিবীবাসী একটি গরুর দেহ থেকে কিছু কোষ সংগ্রহ করে নিয়ে যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে কোষগুলোর বিভাজন হতে থাকে এবং এটি পরিণত হয় একটি ফুল সাইজ স্টেক বানানোর মতো।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।