গোল্ডেন রাইস (১)
গোল্ডেন রাইসের অবতারণা:
, ৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
বাংলাদেশে ২০১৮ সালে বাণিজ্যিকভাবে জেনেটিক্যালি মোডিফাইড ধান “গোল্ডেন রাইস” উৎপাদন শুরু হয়। এ নিয়ে সে সময় দেশব্যাপী বিতর্কের শেষ ছিল না। সবাই একে প্রাণঘাতী, সর্বনাশা, ষড়যন্ত্রের ফসল ইত্যাদি নামে আখ্যা দিয়েছে। কিন্তু কিভাবে এই গোল্ডেন রাইসের উৎপত্তি হলো আর কিভাবে সেটা আমাদের দেশে পৌঁছালো সেটা নিয়েই আজকের এই লিখা।
১৯৭৪ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার অনুন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সাথে আমেরিকার রাষ্ট্রীয় স্বার্থ বিষয়ক একটি প্রস্তাবনা ÒNational Security Study Memorandum 200Ó মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ হতে হোয়াইট হাউসে জমা দেয়। সেখানে হেনরী সতর্ক করে যে, অনুন্নত দেশ (যার মধ্যে সে বাংলাদেশের নাম উল্লেখ করে) এর জনসংখ্যা বৃদ্ধি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। এ জন্য ওই সমস্ত দেশের জনগণের উর্বরতা অথবা “সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা” হ্রাস করার প্রয়োজন। তার এই প্রস্তাবনাকে পরের বছর প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড মার্কিন অফিসিয়াল পলিসিরুপে গ্রহণ করে। ((PDF Copy from USAID Site: goo.gl/9YTsEv; দ্বিতীয় চ্যাপ্টার, ৩৪-৩৯ পৃষ্ঠায় লক্ষ্য করুন)
এরপর ১৯৮৪ সালে রকফেলার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয় যেখানে আমেরিকান কৃষিবিদদের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা ফসলের বীজের মধ্যে জেনেটিক্যাল মডিফিকেশন অর্থাৎ জীনগত পরিবর্তন ঘটাবে। অতঃপর রকফেলার ফাউন্ডেশনের অর্থে পরিচালিত হতে থাকে এই গবেষণা। ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের এক কৃষিবিদ রকফেলার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ধানের মধ্যে জীনগত পরিবর্তন আনতে সক্ষম হয়। তারা জরুরী ভিত্তিতে সরকারী অনুমোদন না নিয়েই চীনের বাচ্চাদের মাঝে ওই চালের পরীক্ষা চালায়। তখন এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, সবাই মনে করে যে এখানেই গোল্ডেন রাইসের সমাপ্তি ঘটবে। (সূত্র: goo.gl/GnYdQk)
কিন্তু সেখানে গোল্ডেন রাইসের ইতি ঘটেনি। আমেরিকার জায়ান্ট কোম্পানি Syngenta ও Monsanto এবং আমেরিকার পররাষ্ট্রীয় সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান USAID এর যৌথ উদ্যোগে GMO (Genetically Modified Organism) ফসল সারাবিশ্বে বিচ্ছিন্নভাবে প্রবেশ করানোর প্রচেষ্টা চলতেই থাকে। সাথে সাথে চলতে থাকে এগঙ এর সংক্রমনের ঘটনা। (সূত্র: goo.gl/uvgA7S
খোদ আমেরিকাতেই ২০১১ সালে Syngenta কোম্পানির নামে ডজন ডজন মামলা হয় যে, সিনজেনটা কোম্পানির চাষকৃত GMO ফসল এর কারণে প্রাকৃতিকভাবে উৎপাদিত ভুট্টার উপর Contamination অর্থাৎ সংক্রমন হয়েছে। এজন্য চীনা আমদানীকারকরা প্রায় ১ বিলিয়ন ডলারের ভুট্টার শিপমেন্ট বাতিল করে। (সূত্র:goo.gl/31zpH3)
এধরণের ভিন্ন ভিন্ন মামলায় Syngenta কোম্পানি কয়েক’শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে। (সূত্র: goo.gl/MK5Vm2 )
আবার, GMO ফসল থেকে তৈরীকৃত খাবার শুকরকে খাইয়ে পরীক্ষা করা হয়েছে এবং শুকরের পাকস্থলীতে অস্বাভাবিক বিষক্রিয়া লক্ষ্য করা গেছে। (সূত্র: goo.gl/BGiJmE)
গোল্ডেন রাইস এর সংক্রমনের চরিত্রটি অতি মাত্রায় আগ্রাসী। যে জমিতে গোল্ডেন রাইস চাষ করা হয়, শুধু যে সে জমি অথবা তার আশেপাশের ক্ষেতে এর সংক্রমন হবে- ব্যাপারটা এত সহজ নয়। পানি, মাটির মাধ্যমে তো বটেই, ক্রস পলিনেশন অথবা এক প্রজাতির পরাগ রেণু দ্বারা আরেক প্রজাতির ফসলকে নিষিক্তকরণের প্রক্রিয়া প্রাকৃতিক উপায়ে যে কয়টি মাধ্যমে সংঘটিত হয়, গোল্ডেন রাইসের সংক্রমনও সেই সমস্ত প্রক্রিয়ায় হতে পারে। উদাহরণস্বরুপ- বাতাসে গোল্ডেন রাইসের পরাগ রেণু উড়ে গিয়ে অনেক দূরে অবস্থিত ক্ষেতের ফসলে গিয়ে পড়তে পারে অথবা উড়ন্ত পোকা-মাকড়ের দেহের মাধ্যমেও এই সংক্রমন হতে পারে। অর্থাৎ বাউন্ডারী দিয়ে আলাদাভাবে চাষ করলেও এর সংক্রমনের হাত থেকে বাঁচার উপায় নেই। পরীক্ষা করে সবাই এ ব্যাপারেও একমত হয়েছে যে রাইস অর্থাৎ ধানের মধ্যে এর সংক্রমনের হার সবচেয়ে বেশী। (পড়তে পারেন: goo.gl/h2GdJg)
-মুহম্মদ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












