গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, জরিমানা ৫৪ হাজার কোটি টাকা
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সামিন, ১৩৯১ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
সার্চ ইঞ্জিনে ‘ইনকগনিটো’ মোডে ব্রাউজিং সংক্রান্ত এক মামলায় ৫৪ হাজার ৭৮০ কোটি ৫০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে গুগলকে। ওই মামলায় গুগলের থেকে অন্তত ৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ হাজার কোটি টাকারও বেশি-প্রতি ডলার ১০৯ টাকা করে ধরে) আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল।
গত ৩০ ডিসেম্বর সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ওই মামলার নিষ্পত্তি করতে আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে গুগল। যদিও গোটা বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জানা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি আদালতের অনুমোদনক্রমে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে।
২০০০ সাল থেকে এই মামলা চলছিল। মামলাকারীর অভিযোগ ছিল, ইনকগনিটো মোডের মাধ্যমে ব্রাউজিং করার সময় ব্যবহারকারীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল যে তারা কী সার্চ করছে, তা গোপন থাকছে।
কিন্তু গুগলের অভ্যন্তরীণ ইমেল তুলে ধরে মামলাকারীর বক্তব্য ছিল, এই ধারণা একেবারেই ঠিক নয়। ইনকগনিটো মোডে সার্চ করা তথ্যের উপর নজর রাখছে গুগল। কোনো ওয়েবসাইটের কী রকম ট্র্যাফিক তা পরিমাপ করতে এবং বিজ্ঞাপন বিক্রি করতে ওই তথ্যের ওপর নজর রাখছে সংস্থা, অভিযোগ ছিল তেমনই। মামলাকারীর অভিযোগ ছিল, এর ফলে লাখ লাখ ব্যবহারকারীর ক্ষতি হয়েছে এবং প্রত্যেকের জন্য অন্তত পাঁচ হাজার ডলার করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। সংবাদসংস্থা এএফপির থেকে গুগল ও তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তারা কোনও প্রতিক্রিয়া পায়নি এই বিষয়ে। ক্যালিফোর্নিয়া আদালতে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছিল গুগল ‘ইচ্ছাকৃতভাবে’ ব্যবহারকারীদের ভুল বুঝিয়ে তাদের গোপনীয়তা লঙ্ঘন করছে।
উল্লেখ্য, ২০২২ সালে, ফেসবুকের মূল কোম্পানি মেটা একই ধরনের মামলা নিষ্পত্তি করে। যার কারণে ব্যবহারকারীকে ৭২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল মেটাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












