গান-বাজনা, খেলাধুলা, টিভি-সিনেমা এগুলো একেকটা ভয়ঙ্কর মাদক
কমিউনিস্টরা হঠকারী মন্তব্য করে থাকে- ‘ধর্ম আফিমের সমতুল্য।’ আর মওদুদীপন্থীরা হঠকারী মন্তব্য করে থাকে- ‘ইলমে তাছাউফ আফিমের সমতুল্য।’ নাউযুবিল্লাহ!
আফিম বা যেকোনো মাদকদ্রব্যের বৈশিষ্ট্য হলো এই যে, সেগুলো মানুষের স্নায়ুকে দুর্বল করে দিয়ে তার মধ্যে ব্যথার অনুভূতি কমিয়ে আনে। যে কারণে আফিমের মতো মাদকদ্রব্য পূর্বেকার চিকিৎসায় ব্যবহার করা হতো অবশ করার ঔষধ হিসেবে।
অনেকে প্রেমে (অবৈধ সম্পর্ক) ব্যর্থ হয়ে মাদক নেয়। কারণ মাদক দ্বারা অনুভূতিবোধ নষ্ট হয়ে যায় বলে তার মনোকষ্ট সে অনুভব করতে পারে না।
কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম অনুভূতিবোধকে আরো শাণিত করেন। আর ইলমে তাছাউফ যারা চর্চা করেন, উনাদের অনুভূতিবোধ সাধারণ মুসলমানদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায়, মুসলমানরা পরিবার ও সমাজের ব্যাপারে অনেক বেশি অনুভূতিশীল ও যতœশীল। কারণ তাদের ধর্ম আছে। বিপরীতে বিধর্মী এবং নাস্তিকদের কোনো ধর্ম নেই বলে অনুভূতিও নেই, আর অনুভূতি নেই বলে তাদের পারিবারিক বন্ধনেরও বালাই নেই।
সম্মানিত দ্বীন ইসলাম উনার বিরোধী যেসব বস্তু, সেগুলোই মূলত আফিমের সমতুল্য। বিশেষ করে টিভি, সিনেমা, গান-বাজনা, খেলাধুলা, নাটক, উপন্যাস- এগুলো আফিমের চেয়েও বেশি কিছু। কারণ এসবের দ্বারাই সাধারণ জনগণের অনুভূতিকে অবশ করে জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে ক্ষমতাসীন সরকার।
এদেশে যে-ই ক্ষমতায় আসুক না কেন, তারা এই টিভি-সিনেমার কারণেই তাদের দেশবিরোধী কার্যক্রম চালাতে পারে এবং পারছে। কারণ সাধারণ জনগণের হাতে এতো সময় নেই (!) যে, তারা খেলাধুলা বাদ দিয়ে দেশ নিয়ে চিন্তা করবে। গৃহিণীদের মনোজগতে হিন্দী সিরিয়াল ছাড়া কিছু নেই, শিশুদের মনোজগতে ডোরেমন বা কার্টুন ছাড়া কিছু নেই। ছোটবেলা থেকেই গোটা জাতি আফিমে ডুবে থেকে বড় হয়, ফলশ্রুতিতে দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের যন্ত্রণা অনুভব করাটা এদের পক্ষে কিছুতেই সম্ভব হয় না।
-আদনান হামিদী আখন্দ।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।