আপনাদের মতামত
গাজায় ইহুদীবাদী আগ্রাসন: আরব সরকারগুলো নীরব ও নিস্ক্রিয় থাকলেও ইহুদী পণ্য বর্জনের মাধ্যমে আরব মুসলিম নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে ইসলামী ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হচ্ছে ইনশাআল্লাহ
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের এক বছর পর, আরব বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই সমর্থনের ঢেউ সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে আঞ্চলিক সরকারগুলো এখনও কার্যকরভাবে এগিয়ে আসেনি।
ইসরায়েলের গাজা আক্রমণ আরব দেশগুলোতে বিরল বিক্ষোভের সূত্রপাত করেছে। এসব অঞ্চলে সাধারণত কর্তৃত্ববাদী সরকারগুলো প্রতিবাদ দমন করে। আম্মানের একটি বিক্ষোভে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সম্পর্ক স্বাভাবিকীকরণ হলো বিশ্বাসঘাতকতা’। বাহরাইন ও মরক্কোর স্লোগানগুলোতেও একই সুরের প্রতিধ্বনি রয়েছে।
মরক্কোর ন্যাশনাল অ্যাকশন গ্রুপ ফর প্যালেস্টাইনের নেতা রাশিদ ফেললুলি বলেছেন, গত বছর ৫ হাজার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে ফিলিস্তিনপন্থি সংহতির উত্থান দেখে তিনি আশাবাদী। কিন্তু ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা আরব সরকারগুলো নিজেদের সুরক্ষা ও কূটনৈতিক সুবিধার কারণে তাদের অবস্থান পরিবর্তন করার কোনও ইঙ্গিত দিচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, জনগণের চাপের কাছে নতি স্বীকার করলে তা অনেক সরকারের জন্য বিপজ্জনক উদাহরণ তৈরি করতে পারে। আরব বসন্তের আন্দোলনগুলো এখনও এই সরকারগুলোর জন্য এক ধরনের ভীতি হিসেবে কাজ করে।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার ও লড়াইয়ের সমর্থক মিসরীয়রা এখন ইসরায়েল বয়কট প্রচারণার দিকে ঝুঁকেছে। বিশেষ করে ইসরায়েলপন্থি বলে মনে করা কোম্পানিগুলোর বিরুদ্ধে। একটি মোবাইল অ্যাপসের বর্ণনায় বলা হয়েছে, ‘ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের লড়াই নয়’। এই অ্যাপসটি বয়কটের তালিকায় থাকা ইসরায়েলি পণ্যের বারকোড স্ক্যান করতে ব্যবহারকারীদের সহায়তা করে।
বিশ্লেষকরা বলছেন, এই প্রচারণাগুলোর তাৎক্ষণিক প্রভাব সীমিত হলেও দীর্ঘমেয়াদে তা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, আরব বসন্তের পরের প্রজন্ম, যারা কখনও মুক্তভাবে মতপ্রকাশের সুযোগ দেখেনি, তারা ফিলিস্তিনি অধিকারের লড়াইয়ের মধ্য দিয়ে ইসলামী ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হচ্ছে ইনশাআল্লাহ।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












