গরু গোশতের দাম কমাতে বয়কট কি সমাধান?
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
একসময় গ্রামাঞ্চলে প্রতি ঘরে ঘরে গরু-ছাগল পালন করা হত। যার কিছু নাই তার ঘরেও দুই-চার-পাঁচটি গরু স্বাভাবিক ছিল। গরুর গোশতের দামও ছিল সাধ্যের মধ্যেই। পরবর্তীতে ভারতীয় গরুর আমদানীর আধিক্যতা দেশীয় গরু উৎপাদনে বাধা সৃষ্টি করে। ফলে গ্রামাঞ্চলেও গরু উৎপাদন হ্রাস পেতে থাকে। তখনও দাম ছিল সহনীয় মাত্রায়। ২০১৪ সালে হঠাৎ ভারত বাংলাদেশে গরু রপ্তানী বন্ধ করে দেয়, দাম বাড়তে থাকে গরুর। একদিকে বাংলাদেশের লাভ হয়েছে। দেশে অভ্যন্তরীণ গরু উৎপাদনে খামারী ও ব্যক্তি উদ্যোক্তারা এগিয়ে আসে। বাড়তে থাকে গরু উৎপাদন। এখন বাংলাদেশকে গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
গরু উৎপাদন বাড়লেও কেন গোশতের দাম কমছে না বরং বাড়ছে?
এর কারণ-
১. পশুখাদ্যের দাম অসহনীয় মাত্রায় বৃদ্ধি : ৩-৪ বছরে গো-খাদ্যের দাম বেড়েছে ২০০ শতাংশ। ২০১৯ সালের পর থেকে ব্যাপকহারে বাড়তে থাকে গো-খাদ্যের দাম। কোন কারণ ছাড়াই কিছুদিন অন্তর দাম বাড়ে। খাদ্যের বাড়তি দাম মেটাতে না পেরে অনেক খামারি নিঃস্ব হয়ে গেছে। কেউ কেউ খামার বন্ধ করে দিয়েছে। কারণ খামারে একদিনের উৎপাদিত দুধ বিক্রি করে ওই দিনের গরুর খাবার এবং শ্রমিকের বেতন দেয়া যায় না।
২. ঋণ সুবিধার অপ্রতুলতা ও সুদের হার বৃদ্ধি : গত ১ বৎসরে বাংলাদেশ কৃষি ব্যাংক ৩ দফা পরিবর্তন করে সুদের হার নির্ধারণ করে ৮ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১০ শতাংশ করে।
৩.সরকারীভাবে পৃষ্ঠপোষকতার অভাব
৪. প্রতি ঘাটে ঘাটে চাঁদাবাজী।
৫. গ্রামাঞ্চলে পশু চিকিৎসার অপ্রতুলতা। এ কারণে ব্যক্তি পর্যায়ে সাধারণ খামারীদের পশু অসুস্থ হলে সু-চিকিৎসার অভাবে অনেক সময় মারা যায়। এতে পূজি হারানোর ভয় থেকে সাধারণ খামারীরা পশু পালনে আগ্রহ হারিয়ে ফেলে। এ কারণে গ্রামাঞ্চলে ব্যক্তি পর্যায়ে খামারীর সংখ্যা বৃদ্ধি না পাওয়াও গরুর গোশতের দাম বৃদ্ধির অন্যতম কারণ।
এখন কেউ যদি মনে করেন তরমুজের ন্যায় বয়কট আন্দোলন করলে গরুর গোশতের দামও পড়ে যাবে তাহলে একে বোকার স্বর্গে বসবাস করে। কেননা তরমুজ ও গরুর গোশত এক নয়।
তরমুজ বয়কটের ডাক দিলে হয়ত ব্যবসায়ীরা ক্ষতির ভয়ে দাম সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারে কেননা তরমুজ পচনশীল। কিন্তু আপনি যদি গরু গোশত বয়কটের ডাক দেন, গরু জবাই কমে যাবে। আর জীবিত গরু তো তরমুজের মত তাৎক্ষনিক পচনশীল না। এতে গরুর খাবার খরচ হয়ত বাড়বে। কিন্তু কৃষক বা খামারী যদি দেখে গরু বিক্রি করে লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে, তখন তারা গরু লালন-পালন বন্ধ করে দিবে, ফলে গরু সংকট আরো বাড়বে এবং গরুর দাম আরো বেড়ে যাবে।
-মুহম্মদ সাজ্জাদ ইহসান, চট্টগ্রাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












