গরুর গোশতের দাম হ্রাস এবং অন্য ব্যবসায়ীদের শিক্ষা
১. বাংলাদেশের প্রচুর পরিমাণে গরু উৎপাদন।
২. কোরবানীতে উল্লেখযোগ্য পরিমাণে কোরবানী না হওয়া এবং প্রচুর গরু রয়ে যাওয়া।
৩. গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কোরবানীতে অবিক্রিত গরুর পালা ব্যয়সাপেক্ষ।
৪. খামারীর কম দামে গরু ছেড়ে দেয়া। কসাইরা কম দামে গরু কিনতে পারা।
৫. সাধারণত গোশতের পাইকারী রেট ও খুচরা রেট ভিন্ন থাকে। কিন্তু বর্তমানে কসাইরা পাইকারী রেট ও খুচরা রেট এক করে গোশত বিক্রি করছে। কেউ ১০০ কেজি নিলেও যে দাম, ১ কেজি নিলেও সে দাম।
৬. কোরবানীর সময় সব গোশত মিক্সড করে বিলি হয়, বর্তমানে কসাইরা সেভাবে বিক্রি করছে। এতে গোশত-চর্বি-হাড় মিলিত সবার ভাগে পড়ছে। কিছু কিছু কসাই এ বিষয়টি নিয়ে প্রোপাগান্ডা ছড়ালেও ক্রেতারা এতে সন্তুষ্ট, তাদের কোন সমস্যা নেই। কারণ চর্বি কিছু থাকলেও গরুর গোশতের কোয়ালিটি আগের থেকে ভালো। জবাই হচ্ছে বড় ও ভালো মানের গরু।
আসলে মূল্যস্ফীতির কারণে সব কিছু দাম বাড়ায় ক্রেতারা কেনাকাটা কমিয়ে দিয়েছিলো। অনেকে স্বল্প বাজার করে সংসার চালাচ্ছে। ক্রেতাদের দোকানমুখী করতে তাই কিছু কসাই স্বল্প লাভে বিক্রি করার উদ্যোগ নেয়। অর্থাৎ লাভ কম, কিন্তু বিক্রি বেশি। এতে এমন অবস্থা হয়, যে দোকানে দিনে ২-৩টি গরু জবাই হতো, সেখানে ৯০-১০০টি গরু জবাই হয়। ব্যবসায়ীরা এক্ষেত্রে তার মূলধনকে অধিকবার রোলিং করতে পারে। এতে তাদের পরিশ্রম বাড়ে, কিন্তু মোটের উপর লাভ থেকে যায়।
আমার মনে হয়, কয়েকজন গোশত ব্যবসায়ী (কসাই) এর এই ব্যবসা পলিসি অনেক ব্যবসায়ীকেই অনুপ্রাণিত করবে। যেহেতু মূল্যস্ফীতিতে সব কিছুর দাম উর্ধ্বমূখী, সাধারণ মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে। তাই ক্রেতাকে আবার দোকানে ফিরিয়ে আনতে হলে সকল ব্যবসায়ীকে তাদের অনুসরণ করা দরকার। স্বল্প লাভে পণ্য ছাড়তে হবে, সর্বোচ্চ বিক্রি করতে হবে, মূলধন অধিক রোলিং করতে হবে। তখন মোটের উপর বেশি লাভ করতে পারবে ব্যবসায়ীরা।
-আবিদ হাসান।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।