গরীবের পাতে ইলিশ ফিরবে কবে? (১)
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
বর্তমানে বছরে ৩ বার মানে ১২ মাসের মধ্যে ৫ মাসই নদী বা সমুদ্রে ইলিশসহ সকল মাছ ধরা বন্ধ থাকে। যেমন-
১) ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস। নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ।
২) ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। সমুদ্রে ইলিশসহ সকল মাছ বন্ধ ধরা বন্ধ।
৩) ১১ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন। নদী-সমুদ্রে ইলিশসহ সব মাছ ধরা বন্ধ।
প্রশ্ন হচ্ছে, গত কয়েক বছর যাবত নদ নদী ও সমুদ্রে প্রায় অর্ধেক সময় মাছ ধরা বন্ধ করে মাছের প্রাপ্তি কী বেড়েছে?
হয়ত বলতে পারেন, কাগজে কলমে তো বেড়েছে।
কিন্তু আমি বলবো- কাজীর গরু কিতাবে থাকলে তো আর হবে না, গোয়ালে থাকতে হবে।
নদী সমুদ্রে মাছ ধরা বন্ধ করে যদি সত্যি মাছের পরিমাণ বাড়তো, তবে সেই মাছ মধ্যবিত্তের পাত উপচে গরীবের পাতে আসতো। কিন্তু মাছ যখন ধনীর পাত ছেড়ে আর বের হচ্ছে না, তখন বুঝতে হবে, এই সব আজগুবি নিয়ম করে মাছের প্রাপ্তি বৃদ্ধি নয়, বরং কমে গেছে।
লক্ষ্য করুণ- প্রথমত, বাজারে গত জুলাই থেকে ৩ মাস যাবত ইলিশ এসেছে, কিন্তু গত ১১ই অক্টোবর ২০২৩ তারিখে সেই ইলিশ ধরা বন্ধ করে দেয়া হলো ২২ দিনের জন্য। বলা হচ্ছে, এর মাধ্যমে মা ইলিশ রক্ষা পাবে, ইলিশ ডিম পাড়বে। প্রশ্ন হচ্ছে, ইলিশ কি নির্ধারিত তারিখ দেখে ডিম পাড়ে? যারা এ সময় ইলিশ কিনেছে তারা জানে, অধিকাংশ ইলিশের পেটে ডিম ছিলো। মা ইলিশ রক্ষা করা যদি মূল উদ্দেশ্য হয়, তবে গত ৩ মাস যে হারে মা ইলিশ নিধন চলেছে তাতে তো ইলিশের বংশ নির্বংশ হওয়ার কথা ছিলো। কিন্তু তা তো হচ্ছে না।
দ্বিতীয়ত, ৬৫ দিন নিষেধাজ্ঞার পর জুলাই মাসে যখন ইলিশ আহরণ শুরু হয়, তখন প্রথম প্রথম ইলিশ পাওয়া যায় না, কিন্তু কয়েকদিন পর ইলিশ পাওয়া শুরু হয়। এবং ধীরে ধীরে তার পরিমাণ বাড়তে থাকে। কিন্তু তাদের সূত্র অনুসারে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর তো নদী বা সমুদ্রে মাছ গিজগিজ হওয়ার কথা ছিলো। কিন্তু তা তো হয় না। কিন্তু যখনই জাল ফেলে মাছ ধরা শুরু হয়, তখন ধীরে ধীরে কেন মাছ প্রাপ্তি বাড়ে। এর ব্যাখ্যা কি?
এর ব্যাখ্যাটা আমার কাছে অনেকটা কুয়ার পানির মত মনে হয়। কুয়া থেকে যত পানি তুলবেন, তত চারপাশ থেকে পানি এসে কুয়াকে পুনরায় ভরে দিবে। অর্থাৎ কুয়াতে পানি তুলে আপনি যে খালি জায়গা তৈরী করছেন, সেখানে চারপাশ থেকে পানি এসে জমা হচ্ছে। অর্থাৎ কোন এলাকায় যখন ইলিশ বা অন্য কোন মাছের ঝাক বিচরণ করে, তখন ঐ এলাকায় নতুন ঝাক আসে না। কিন্তু যখন আপনি জাল দিয়ে মাছ তুলে নিচ্ছেন, তখন মাছের ভ্যাকুয়াম তৈরী হচ্ছে, আর তারা ঝাকে ঝাকে সেই ভ্যাকুয়ামে আসার জন্য আসছে, পুরো ভারত মহাসাগর থেকে সেই ঝাকের মুখ আমাদের সীমানায় আসছে। আর আমরা সেই মাছগুলো জাল দিয়ে তুলে নিচ্ছি। যদি আমরা সেখান থেকে মাছ না নিতাম, তবে আমাদের সীমানা মাছের ঝাক পূর্ণ হয়ে যায়, ফলে নতুন মাছ সেখানে আসে না। নতুন মাছ মুখ ঘুরিয়ে অন্য এলাকায় চলে যায়।
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












