গরমে সুস্থ থাকার উপায়
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পানিস্বল্পতা
গরমে অতিরিক্ত ঘামার কারণে দেহ থেকে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায়, ফলে পানিস্বল্পতা দেখা দিতে পারে। তাই গরমকালে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সব তরলের মধ্যে পানি শ্রেষ্ঠ। এই সময় দৈনিক দু-তিন লিটার বিশুদ্ধ পানির পাশাপাশি ডাবের পানি, লেবুপানি, কাঁচা আমের জুস, বেলের শরবত, মাঠা, চিনি ছাড়া তাজা ফলের রস ইত্যাদি স্বাস্থ্যকর পানীয় পান করতে হবে। মনে রাখতে হবে, অতিরিক্ত চিনি দেওয়া ড্রিংকস, জুস, চা, কফি দেহকে আরও পানিশূন্য করে।
সংক্রমণ
এ সময়টায় মূত্র সংক্রমণ খুব বেশি দেখা দেয়। এ সমস্যায় অ্যাসিডিক বা টক ফল কম খেতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার, যেমন দারুচিনি, রসুন, মধু খুব ভালো কাজ করে।
হিট স্ট্রোক
প্রচণ্ড গরমে অনেকই হিট স্ট্রোক করেন। ডাবের পানি, কদু, পেঁপে, করলা, তরমুজ, বার্লি—এই খাবারগুলো গ্রহণ করলে শরীরে দীর্ঘ সময় পানির মজুত থাকে।
পেটের সমস্যা
অনেকে রাস্তায় খোলা পরিবেশে বানানো আখের রস, লেবুর শরবত, বেলের শরবত, অ্যালোভেরার জুস, চিনি দেওয়া বিভিন্ন ফলের রস খেয়ে ফেলেন। এ কারণে গরমের সময় পানিবাহিত রোগ, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, আমাশয়, বদহজম ইত্যাদি অনেক বেড়ে যায়। যেকোনো পেটের সমস্যায় ডাবের পানি, টক দই, আপেল, কাঁচা কলা, পেঁপে, চিয়া সিড, আদা, হলুদ চা, ইশবগুলের ভুসি, বার্লি, ওটস, মধু ভালো কাজ করে। এ ছাড়া ঝিঙে, চিচিঙ্গা, করলা, ধুন্দুল, শসা, পটোল ইত্যাদি গরমকালের সবজি পেটের সমস্যায় বেশ উপকারী।
ঠান্ডা, সর্দি, কাশি
ঋতু পরিবর্তনের কারণে বা গরমে অতিরিক্ত ঘেমে অনেকেই এ সময় ঠান্ডা, সর্দি, কাশি, গলাব্যথায় আক্রান্ত হয়। এ সময় ভিটামিন সি–সমৃদ্ধ টক ফল ও সবজি, যেমন কমলা, মাল্টা, আনারস, পেয়ারা, ক্যাপসিকাম বেশ ভালো কাজ দেয়। এ ছাড়া গরম স্যুপ, গ্রিন টি, আদা চা বা যেকোনো হারবাল চা সর্দি, কাশি, গলাব্যথা নিরাময়ে বেশ কার্যকর। গরম পানিতে হালকা মধু, আদা, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি মসলা দিয়ে খেলেও ভালো ফল পাবেন।
ইলেকট্রোলাইটের অসমতা
গরমে ঘামের সঙ্গে দেহের অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বেরিয়ে গিয়ে অনেক জটিলতা তৈরি করতে পারে। এ ঘাটতি পূরণে ডাবের পানি, কলা, কাঁচা আম, লিচু, স্যালাইন, লেবুর শরবত, ফলের রস ইত্যাদি বেশ সহায়ক।
যা খাবেন না
গরমকালে অতিরিক্ত মসলা, তেল, ভাজাপোড়া, রাস্তার খোলা খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












