খেয়াল-খুশিমত চলাফেরা মুসলমানদের কাজ নয়, অমুসলিম-কাফিরদের কাজ
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
অর্থাৎ কাফির-মুশরিক ইহুদী নাছারা হিন্দু, বৌদ্ধ, নাস্তিকরা যা ইচ্ছা তাই করতে পারে, তাদের যা মনে হয়, যা ইচ্ছা হয়, সেটাই তারা করতে পারে। তাদের কোনো বাঁধাধরা নিয়ম নেই। কোনো আইন-কানুন নেই তাদের। মৃত্যুর পরে তারা সরাসরি জাহান্নামে কঠিন আযাব গযবে নিপতিত হবে অনন্তকালের জন্য। আর মুসলমানগণ তাদের নিজের মনমত কোন কাজ করতে পারবে না। প্রত্যেকটা কাজে মহান আল্লাহ পাক উনার মতে মত হতে হবে, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হতে হবে, তাহলে তার জন্য কামিয়াবী হাছিল করা সহজ ও সম্ভব। যেমন কারাগারে যে বন্দী থাকে, তাকে যেমন অন্য ব্যক্তির কথা মুতাবিক চলতে হয়। সেরকম, মুসলমান যমীনের মধ্যে থাকবে- মহান আল্লাহ পাক উনার মতে মত হয়ে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়ে। তার ব্যতিক্রম চলার কোনো ক্ষমতা তার নেই। যদি কেউ চলে তাহলে তার জন্য পরকালে কঠিন শাস্তি এবং আযাব-গযব রয়েছে। আর যে মহান আল্লাহ পাক উনার মতে মত চলবে, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ চলবে, তার জন্য রয়েছে কামিয়াবী।
তবে দুনিয়ার মহব্বত, দুনিয়ার শান-শওকত, চাকচিক্য অবশ্যই মানুষকে তথা ঈমানদার মুসলমানদেরকে ধোঁকা দিবে। সেই ধোঁকাকে অতিক্রম করে সেই ধোঁকাকে ডিঙ্গিয়ে মহান আল্লাহ পাক উনার মুহব্বত এবং মহান আল্লাহ পাক উনর রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে থাকতে হবে মহান আল্লাহ পাক তিনি আনুগত্যশীল বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমলে সালেহ্ বা নেক কাজ করেছে, তাদের জন্যে জান্নাতুল ফেরদাউসে মেহ্মানদারীর ব্যবস্থা রয়েছে। সেখানে তারা চিরকাল থাকবে, তারা সেখান থেকে কখনো বের হতে চাইবে না।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! (পবিত্র সূরা কাহাফ শরীফ: ১০৭নং পবিত্র আয়াত শরীফ)
-মুহম্মদ খলীল আল ইবরাহীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র শবে মিরাজের ছুটি বাধ্যতামূলক করা হোক
৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (৩)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলামায়ে ছু’ থেকে সাবধান!
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকার বিকেন্দ্রীকরণ: সময়ের দাবি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












