খুতবা প্রদানকালে লাঠি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেজুর গাছ দ্বারা তৈরী করা লাঠি মুবারক ব্যবহার করতেন। যার উচ্চতা ছিল উনার মহাসম্মানিত মহাপবিত্র কাঁধ মুবারক বরাবর। তা হাতের মুষ্ঠিতে ধরা যায় বা মুঠ করে ধরা যায় এরূপ মোটা ছিল।
লাঠি মুবারক ব্যবহার করা নিয়ে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিভিন্ন লুগাতে বিভিন্ন শব্দবিন্যাসে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত খুতবা মুবারক দেওয়ার সময় মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারকে (মহাসম্মানিত হাত মুবারকে) লাঠি মুবারক রাখতেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ شُعَيْبُ بْنُ رُزَيْقٍ الطَّائِفِيُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ... فَأَقَمْنَا بِهَا أَيَّامًا شَهِدْنَا فِيهَا الْجُمُعَةَ مَعَ رَسُولِ اللَّهِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ كَلِمَاتٍ خَفِيفَاتٍ طَيِّبَاتٍ مُبَارَكَاتٍ
অর্থ: হযরত শুয়াইব ইবনে রুযাইক আতত্বয়িফী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-.....আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র জুমুয়ার নামায আদায় করেছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত খুতবাদ্বয়ে দাঁড়াবার সময় (কাঠের তৈরী) লাঠি অথবা ধনুকের উপর ভর দিয়ে দাঁড়াতেন এবং পবিত্র বরকতপূর্ণ মহাসম্মানিত কথা মুবারক উনার দ্বারা মহান আল্লাহ পাক উনার প্রশংসা মুবারক করেন এবং উনার কতক হালকা, উত্তম ও পবিত্র ছিফত এবং মহাসম্মানিত গুণাবলী মুবারক বর্ণনা করেন। (আবূ দাঊদ শরীফ: ১০৯৬)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ الْحَكَمِ بْنِ حَزْنٍ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ: شَهِدْنَا الْجُمُعَةَ مَعَ النَّبِيِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ
অর্থ: হযরত হাকাম বিন হাযন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে পবিত্র জুমুয়ার নামায আদায়ে উপস্থিত হলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (কাঠের তৈরী) লাঠি মুবারক বা ধনুকের উপর ভর দিয়ে (খুতবা মুবারক দিতে) দাঁড়ালেন। (আবূ দাউদ শরীফ; বুলূগুল মারাম: ৪৭৪; মুসনাদে আহমদ শরীফ- ১৭৪০০)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَمَّارِ بْنِ سَعْدٍ رَضِىَ اللهُ عَنْهُ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ كَانَ إِذَا خَطَبَ فِي الْحَرْبِ خَطَبَ عَلَى قَوْسٍ وَإِذَا خَطَبَ فِي الْجُمُعَةِ خَطَبَ عَلَى عَصًا .
অর্থ: হযরত আম্মার ইবনে সাঈদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে তিনি উনার দাদা (হযরত সা‘দ বিন আয়িয রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) উনার থেকে বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিহাদের সময় যুদ্ধক্ষেত্রে মহাসম্মানিত খুতবাহ মুবারক দিলে ধনুকে ভর করে খুতবাহ মুবারক দিতেন এবং পবিত্র জুমুয়াহ্র খুতবাহ মুবারক দিলে (কাঠের তৈরী) লাঠিতে ভর দিয়ে খুতবাহ মুবারক দিতেন। (ইবনে মাজাহ শরীফ: ১১০৭)
বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের মাশহূর কিতাব উনার মধ্যে উল্লেখ রয়েছে- হযরত আল-ওয়াকিদী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত উসামা ইবনে যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ও হযরত ইয়াহ্ইয়াহ ইবনে আবদুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে বর্ণনা করেন। তিনি বলেন, আমি সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম উনার দিকে লক্ষ্য করছিলাম। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যবহৃত (কাঠের তৈরী) লাঠি মুবারক উনার উপর ভর দিয়ে মহাসম্মানিত খুতবা মুবারক দিচ্ছিলেন, যে লাঠি মুবারকের উপর ভর দিয়ে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি খুতবা মুবারক পাঠ করতেন। (আল বিদায়া ওয়ান নিহায়া: ৭/৩১৭)
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হলো, খুতবা প্রদান কালে লাঠি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক। মহান আল্লাহ পাক তিনি সকলকে সর্বপ্রকার মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।