আপনাদের মতামত
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ উনার বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যেই কাফির গোষ্ঠীদের দ্বারা সন্ত্রাসবাদীদের উত্থান
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ একটি শান্তিপূর্ণ বিশ্ব পরিচালনা করার ব্যবস্থা। যা মহান আল্লাহ পাক উনার নাযিলকৃত, পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের মাধ্যমে পরিচালিত। এই খিলাফত ব্যবস্থা জারি থাকলে মুসলমান উনারা সম্মানিত শরীয়ত অনুযায়ী শান্তিপূর্ণ জীবন পরিচালনা করার পরিবেশ পায়। কাফির-মুশরিকরাও জিজিয়া কর প্রদানের মাধ্যমে নিরাপদ সুশৃঙ্খল জীবন অতিবাহিত করতে পারে; যা আমরা অতীত ইতিহাসে দেখতে পাই।
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ যেহেতু পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের ভিত্তিতে পরিচালিত হয়, তাই তা পবিত্র ঈমান উনার সাথে সম্পর্কিত। আমরা মুসলমান সম্মানিত শরীয়ত অনুযায়ী জীবনযাপন করি তা কাফির-মুশরিকরা সহ্য করতে পারে না। তারা চায় আমরাও তাদের মতো কুফরীপূর্ণ উচ্ছৃঙ্খল জীবন-যাপন করি। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আহলে কিতাব তথা ইহুদী-নাছারারা হিংসাবশতঃ চায় ঈমান আনার পর তোমাদের কি করে কাফির বানানো যায়। ” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮২)
কাফিররা তাই তাদের কিছু এজেন্ট তৈরি করেছে যারা খিলাফত জারির নাম দিয়ে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, মসজিদে বোমা মারে। যেমন- আল-কায়েদা, তালেবান, জেএমবি, আইএসআইএল ইত্যাদি। এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর ইতিহাস ঘাটলে দেখা যায়- তাদের প্রত্যেকের সাথে সিআইএ, মোসাদ, কেজিবি ইত্যাদি কাফির গোয়েন্দা সংস্থার সাথে গভীর সম্পর্ক রয়েছে। তারা খিলাফত জারির নামে সন্ত্রাসীপনা করে; যাতে মুসলমান উনারা প্রকৃত খিলাফত উনাকে খারাপ মনে করে, আর এর মাধ্যমে ঈমান হারিয়ে কাফিরে পরিণত হযে যায়। নাউযুবিল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে “ঐ ব্যক্তি মুসলমান যার যবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ” (বুখারী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে বলতে পারি যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, বোমা মারে তারা কেউ মুসলমান নয়, তারা কাফির। আর কাফিররা তো চাইবে আমাদের কাফির বানাতে। পবিত্র খিলাফত উনার অপপ্রচারের উদ্দেশ্যেই এই সন্ত্রাসীদের উত্থান। সাবধান মুসলিম ভাইয়েরা! আপনারা এদের ধোঁকায় পড়বেন না।
-মুহম্মদ এস ডি ইহসান, চট্টগ্রাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












