খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
নাম মুবারক আনাস, কুনিয়াত বা উপনাম মুবারক আবু হামযাহ, লক্বব মুবারক খাদিমু রসূলিল্লাহ, পিতার নাম মালিক ইবনে নদ্বর, মাতার নাম হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার আসল নাম নিয়ে মতভেদ আছে, যেমন সাহলা, রুমায়লা, রুমায়সা ইত্যাদি।
বিলাদত শরীফ ও পারিবারিক জীবন:
মদীনা শরীফের বিখ্যাত খাযরাজ গোত্রের বনু নাজ্জার শাখায় হিজরতের দশ বছর পূর্বে ৬১২ খৃ: সনে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পবিত্র বিলাদত শরীফ লাভ করেন। (আল-আ’লাম)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চাচা হযরত আনাস বিন নদ্বর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উহুদের জিহাদে শহীদ হন। কাফিরেরা উনার পবিত্র দেহ টুকরা টুকরা করে বিকৃত করে ফেলেছিল। উনার পবিত্র দেহে মোট আশিটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। উনার এক বোন ছাড়া আর কেউ সেই জিসিম মুবারক শনাক্ত করতে পারেননি। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলতেন, আমার এই চাচা হযরত আনাস বিন নদ্বর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামেই আমার নাম রাখা হয়। (হায়াতুছ ছাহাবা)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মামা হযরত হারাম বিন মিলহান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বিরে মাউনার দুঃখজনক ঘটনায় শাহাদাত বরণ করেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক যখন ৮/৯ বছর তখন উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা ইসলাম গ্রহণ করেন। এ কারণে উনার পিতা মালিক বিন নদ্বর ক্ষোভে দুঃখে শামে (সিরিয়া) চলে যায় এবং সেখানে কুফরী অবস্থায় মারা যায়। উনার পিতা চলে যাওয়ার পর মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার দ্বিতীয়বার বিবাহ হয় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে। হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন খাযরাজ গোত্রের একজন সম্পদশালী ব্যক্তি। উনার মা হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সাথে করে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাড়ী নিয়ে যান। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এখানেই প্রতিপালিত হন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক যখন ৮/৯ বছর তখন মদীনা শরীফে সম্মানিত দ্বীন ইসলাম প্রচার শুরু হয়ে যায়। সম্মানিত দ্বীন ইসলাম কবুলের ব্যাপারে বনু নাজ্জার গোত্র সবার আগেই ছিল। এই খান্দানের বেশীর ভাগ সদস্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফে আসার পূর্বেই সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনিও তৃতীয় আকাবার বাইয়াতের পূর্বেই সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। কাফির আহাল বা স্বামী থেকে আলাদা হয়ে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বিবাহ করতে রাজী হন এই শর্তে যে, তিনিও সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করবেন।
এভাবে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার চেষ্টায় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কা শরীফ যান এবং তৃতীয় আকাবায় শরীক হয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাত মুবারকে বা হাত মুবারকে বাইয়াত গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন।
এভাবে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাড়ী ঈমানের আলোকে আলোকিত হয়ে যায়। উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা সম্মানিত দ্বীন ইসলাম উনার এক আলোকবর্তিকা, আর উনার আহাল বা স্বামী সম্মানিত দ্বীন ইসলাম উনার এক নিবেদিত কর্মী। এমনি এক পরিবেশে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বেড়ে উঠেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে:
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক যখন দশ বছর তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হিজরত মুবারক করে পবিত্র মদীনা শরীফে তাশরীফ মুবারক নেন। অল্প কিছুদিন পরেই হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উনার মাতা হাত ধরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে যান। এ সম্পর্কে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমার মা আমার হাত ধরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে গিয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আনছারদের প্রত্যেক নারী-পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া মুবারক দিয়েছেন। আমি তো তেমন কিছু দিতে পারছি না। আমার এ ছেলেটি আছেন, তিনি লিখতে জানেন। আপনি উনাকেই গ্রহণ করুন, তিনি আপনার খিদমত মুবারক করবেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, সেদিন থেকে আমি দশ বৎসর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করেছি। এ দীর্ঘ সময়ের মধ্যে তিনি কখনও আমার উপর নারাজ হননি।
আমার কোন কাজের জন্য কখনও বলেননি, এ কাজটি আপনি কেন করলেন? আর আমি এমন কোনও কাজ করিনি, যে কাজের জন্য তিনি কখনও বলেননি, আপনি ভুল করেছেন, খুব খারাপ করেছেন।
এভাবে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এক বিশেষ স্থান দখল করেন। তিনি মাঝে মধ্যে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের বাড়ী যেতেন, আহার করতেন, দুপুরের সময় হলে বিশ্রাম নিতেন, নামায আদায় করতেন ও হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য দোয়া মুবারক করতেন। (মুসনাদে আহমদ) (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।