ফতওয়া
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২১)
গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
تُكْرَهُ الصَّلَوةُ مَعَ الْبُرْنُسِ.
অর্থাৎ ‘বুরনুস’ সহ নামায আদায় করা মাকরূহ। ফতওয়ায়ে আলমগীরীর উক্ত বক্তব্য দ্বারা মূলতঃ লম্বা বা উঁচু টুপি ও রেশম মিশ্রিত ‘বুরনুস’ উভয়টাকেই বুঝানো হয়েছে। অর্থাৎ রেশম মিশ্রিত ‘বুরনুস’ সহ নামায আদায় করা যেরূপ মাকরূহ তদ্রƒপ বুরনুস বা উঁচু টুপি পরিধান করেও নামায পড়া মাকরূহ। যেহেতু বুরনুস টুপি খৃষ্টানদের টুপি, আর পুরুষের জন্য রেশম ব্যবহার নিষিদ্ধ। মূলতঃ বুখারী শরীফে বর্ণিত পবিত্র হাদীছ শরীফের সাথে ফতওয়ায়ে আলমগীরীর উক্ত বক্তব্যের কোন প্রকার দ্বন্দ্ব নেই। কারণ ফতওয়ায়ে আলমগীরীতে যে ‘বুরনুস’ সহ নামায আদায় করাকে মাকরূহ বলা হয়েছে তা হলো উঁচু টুপি ও রেশম মিশ্রিত ‘বুরনুস’। আর বুখারী শরীফে যে ‘বুরনুস’ পরিধানের বৈধতা প্রমানিত হয় তা হলো- “টুপি সংযুক্ত জুব্বা বা পশমী চাদর ইত্যাদি।” যেমন এ প্রসঙ্গে বুখারী শরীফে উল্লেখ আছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَي عَنْهُ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ الْخُفَّيْنِ إِلاَّ أَنْ لاَّ يَجِدَ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ مَا هُوَ أَسْفَلُ مِنَ الْكَعْبَيْنِ
অর্থ: হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত- এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মুহরিম (হজ্জের সময়) কোন কোন পোশাক পরিধান করবে? সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “মুহরিম ব্যক্তি ক্বামীছ, সেলোয়ার, ‘বুরনুস’ ও মোজা পরিধান করবে না। তবে কারো যদি জুতা-সেন্ডেল না থাকে, সে মোজা পরিধান করতে পারবে, তবে মোজা টাখনুর নীচে থাকতে হবে।” উক্ত পবিত্র হাদীছ শরীফে ‘বুরনুস’ শব্দের ব্যাখ্যায় বুখারী শরীফ ২য় খ-, ৮৬২ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে-
قَوْلُهُ وَلَا الْبُرْنُسُ- بِضَمِّ مُوَحَّدَةٍ وَنُوْنٍ- هُوَ كُلُّ ثَوْبٍ رَأْسُهُ مِنْهُ مُلْتَزِقٌ بِهِ مِنْ دُرَّاعَةٍ أَوْ جُبَّةٍ أَوْ غَيْرِهِ وَقَالَ الْجَوْهَرِيُّ هُوَ قَلَنْسُوَةٌ طَوِيلَةٌ كَانَ النُّسَّاكُ يَلْبَسُونَهَا فِي صَدْرِ الْإِسْلَامِ
অর্থ: “বা এবং নূনের উপর পেশ দিয়ে “বুরনুস” শব্দের অর্থ হচ্ছে- প্রত্যেক ঐ পোশাক, যার মাথার দিক তার সাথে সংযুক্ত বা লাগানো। তা কোট হোক অথবা জুব্বা। অর্থাৎ টুপি সংযুক্ত জুব্বা বা কোট। জাওহারী বলেন, “বুরনুস” হলো- লম্বা টুপি, যা আবিদ-যাহিদ লোকেরা ইসলামের প্রাথমিক যুগে পরিধান করতেন।” অনুরূপ নাসাঈ, আবূ দাউদ, লিসানুল আরব, ক্বামুসুল মুহীত, আল মুগরিব ও আর-রাইদ ইত্যাদি কিতাবসমূহেও উল্লেখ আছে।
বুখারী শরীফ ও অন্যান্য কিতাবসমূহে বর্ণিত ‘বুরনুস’ শব্দের ব্যাখ্যা দ্বারা এটাই প্রমাণিত হয় যে, উক্ত পবিত্র হাদীছ শরীফে যে বুরনুস-এর কথা বলা হয়েছে, তা হলো- টুপি সংযুক্ত জুব্বা ইত্যাদি। লম্বা টুপির কথা মোটেও বলা হয়নি। তাছাড়া জাওহারীর বক্তব্য দ্বারা ব্যাপারটি আরো স্পষ্ট হয়ে যায়, কেননা জাওহারী বলেছেন, লম্বা টুপি ইসলামের প্রাথমিক যুগে ব্যবহার করা হতো। তাই এক্ষেত্রে ‘বুরনুস’ অর্থ লম্বা টুপি গ্রহণ করার কোন প্রশ্নই উঠে না। এছাড়াও উক্ত পবিত্র হাদীছ শরীফে “বুরনুস” শব্দ দ্বারা টুপিকে বুঝানো হয়নি, কারণ যদি টুপিই উদ্দেশ্য হতো, তবে আমভাবে (قَلَنْسُوَةٌ) “ক্বলানসুওয়াহ্” শব্দই উল্লেখ করা হতো, কেননা ইহরাম অবস্থায় যে কোন ধরনের টুপিই মাথায় দেয়া নিষিদ্ধ। সুতরাং এক্ষেত্রে “বুরনুস” শব্দের অর্থ- লম্বা টুপি গ্রহণ করা হলে, ইহরাম অবস্থায় অন্যান্য টুপি পরিধান করা বৈধ প্রমাণিত হয়। অর্থাৎ এটাই প্রমাণিত হয় যে, ইহরাম অবস্থায় ‘বুরনুস’ টুপি ব্যতীত সব টুপিই পরিধান করতে পারবে।
অতএব এক্ষেত্রে ‘বুরনুস’ শব্দের অর্থ টুপিসহ জুব্বা ইত্যাদি গ্রহণ করাই যুক্তিযুক্ত ও সঠিক। কারণ ইহরাম অবস্থায় যেরূপ টুপি মাথায় দেয়া বৈধ নয় তদ্রুপ জুব্বা পরিধান করাও বৈধ নয়। অর্থাৎ সেলাই যুক্ত সব ধরনের পোশাকই ইহরাম অবস্থায় পরিধান করা নিষেধ। তাছাড়া আবূ দাউদ শরীফের একটি বর্ণনা দ্বারাও প্রমানিত হয় যে, বুখারী শরীফে ইহরাম অবস্থায় যে বুরনুস পরিধান করতে নিষেধ করা হয়েছে তা হলো টুপি সংযুক্ত জুব্বা বা পশমী চাদর ইত্যাদি। যেমন আবূ দাউদ শরীফের ১ম খ- ২৭০ পৃষ্ঠায় উল্লেখ আছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَي عَنْهُ أَنَّهُ وَجَدَ الْقُرَّ فَقَالَ أَلْقِ عَلَىَّ ثَوْبًا يَا نَافِعُ. فَأَلْقَيْتُ عَلَيْهِ بُرْنُسًا فَقَالَ تُلْقِى عَلَىَّ هَذَا وَقَدْ نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَهُ الْمُحْرِمُ
অর্থ: হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি শীতে আক্রান্ত হয়ে বললেন, “হে নাফে! আমার উপর কোন কাপড় ঢেলে দিন। আমি উনার উপর একটি বুরনুস দিয়ে দিলাম। তিনি বলেন, আপনি আমার উপর ‘বুরনুস’ ঢেলে দিলেন অথচ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহরিমদের জন্য তা নিষেধ করেছেন।” উক্ত পবিত্র হাদীছ শরীফে বলা হয়েছে, হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু শীতে আক্রান্ত হয়ে শীত নিবারণের জন্য কিছু গায়ে দেয়ার নির্দেশ দিলে ইমাম নাফে রহমতুল্লাহি আলাইহি উনাকে বুরনুস পরিধান করিয়ে দেন। এখন প্রশ্ন হলো- লম্বা টুপি পরিধান করলে শীত নিবারণ হবে কি? কখনো নয়। বরং টুপি সংযুক্ত জুব্বা বা চাদর পরিধান করলেই শীত নিবারণ হয়।
অতএব, বুখারী শরীফের বর্ণনা দ্বারা ‘বুরনুস’ পরিধান করা বৈধ প্রমাণিত হয়, এটা সত্য কথাই তবে লম্বা টুপি নয়, বরং টুপি সংযুক্ত জুব্বা, পশমী চাদর ইত্যাদি। কারণ পূর্বেই প্রমাণিত হয়েছে যে, ‘বুরনুস’ টুপি বেদ্বীন-বদদ্বীন তথা খৃষ্টানদের খাছ টুপি। আর ইসলামের প্রাথমিক যুগে বুরনুস টুপি পরিধান করা হলেও পরে তা পরিহার করা হয়েছে।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৮)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুজাদ্দিদে আ’যমে ছানী, খলীফাতুল উমাম, সাইয়্যিদুনা হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার রচিত এক অনবদ্য তাজদীদ মুবারক ‘আত-তাক্বউয়ীমুশ শামসী’- যা পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী সৌর বর্ষপঞ্জি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৮)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৭)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুজাদ্দিদে আ’যমে ছানী, খলীফাতুল উমাম, সাইয়্যিদুনা হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার রচিত এক অনবদ্য তাজদীদ মুবারক ‘আত-তাক্বউয়ীমুশ শামসী’- যা পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী সৌর বর্ষপঞ্জি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুহব্বতের বদলার ধরনটা কি রকম হতে পারে? (১)
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












