কয়েক কোটি বছরের পুরানো পাখির সন্ধানে বিজ্ঞানীরা
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
চমকপ্রদ এক আবিষ্কারে কয়েক কোটি বছরের পুরানো এক পাখির জীবাশ্মের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। তাদের দাবি, পৃথিবীর প্রাচীনতম আধুনিক পাখির জীবাশ্ম এটি। ‘ভেগাভিস আইয়াই’ নামে পরিচিত এ প্রাচীন পাখিটি ছিল হাঁস ও রাজহাঁসের আদি আত্মীয়। ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দেওয়ার মতো গণবিলুপ্তির ঘটনার আগেই এ আধুনিক পাখিরা বিবর্তিত হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
বিজ্ঞানীদের মতে আনুমানিক প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে এক গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। ফলে গণবিলুপ্তির ঘটনা ঘটে, যা নিশ্চিহ্ন করে দেয় সব ধরনের অপাখি প্রজাতির ডাইনোসরকে। এ ঘটনার পরও কিছু পাখি বেঁচে ছিল। যার মধ্যে ছিল বর্তমান সময়ের জলচর পাখিরাও।
বিজ্ঞানীদের ধারণা, গ্রহাণুর আঘাতের ফলে তৈরি ধ্বংসযজ্ঞ থেকে অনেক দূরে থাকা অ্যান্টার্কটিকা হয়তো এ পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করেছে। ওই সময়ে অ্যান্টার্কটিকার পানিবায়ু ছিল অনেক উষ্ণ, যেখানে ছিল বন ও নদী। আর এই পরিবেশ প্রাথমিক পাখিদের জন্য ভালো আবাসস্থল হিসেবে গড়ে তুলেছিল।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ। এ নতুন গবেষণায় ২০১১ সালে অ্যান্টার্কটিকা থেকে সংগ্রহ করা ‘ভেগাভিস আইএআই’ পাখিটির প্রায় সম্পূর্ণ মাথার খুলির বর্ণনা দিয়েছে গবেষকরা। তারা বলছে, ডাইনোসরের পাশাপাশি আধুনিক পাখির অস্তিত্বের সবচেয়ে জোরালো প্রমাণ দিয়েছে এ জীবাশ্মটি। তথ্য সূত্র- সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












