ক্যানসার, ডায়াবেটিসসহ বহু রোগের শেফা কালোজিরা
এক চা চামচ কালোজিরা খেতে পারেন। এভাবে সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন এই ভেষজ গ্রহণ করলে উপকার মিলবে। এমনকি নানাবিধ রোগ নিরাময় হবে। সুতরাং কালোজিরা খাওয়ার একাধিক অবাক করা গুণাগুণ সম্পর্কে জেনে নিন।
বিপদসীমা ছাড়াবে না কোলেস্টেরল:
হাই কোলেস্টেরল একটি জটিল অসুখ। এই রোগের ফাঁদে পড়লে হার্ট অ্যাটাক, স্ট্রোক, পেরিফেরাল আর্টারি ডিজিজসহ একাধিক প্রাণঘাতী সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই হাই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনতে হবে।
এই কাজে কালোজিরা ভালো কাজ করবে। এই ভেষজে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা লিপিডকে বশে রাখার কাজে সিদ্ধহস্ত। সুতরাং হাই কোলেস্টেরলের সমস্যায় ভুক্তভোগীরা যত দ্রুত সম্ভব; নিয়মিত কালোজিরা খাওয়ার অভ্যাস করুন।
ক্যানসার নির্মূলে সহায়ক:
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত কালোজিরা খেলে ক্যানসার প্রতিরোধে ব্যাপক কাজ করে। এই ভেষজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার কোষ সৃষ্টিকারী ফ্রি র্যাডিকেলসের বৃদ্ধিকে দমন করে। তাই এই রোগ থেকে হিফাজত থাকতে প্রতিদিন অন্তত এক চামচ কালোজিরা খান।
ব্যাকটেরিয়া দূর হবে:
আমাদের আশপাশেই রয়েছে অসংখ্য ব্যাকটেরিয়ার বাস। এসব জীবাণু শরীরের ক্ষতি করে, তাই খারাপ ব্যাকটেরিয়া দূর করতে উপকারী খাবার হতে পারে কালোজিরা। এছাড়া নিউমোনিয়ার মতো লাংস ইনফেকশন থেকে শুরু করে ছোটখাটো ত্বকের ইনফেকশনের ফাঁদ এড়াতে কালোজিরা খেতে হবে।
লিভারের মহা ঔষধ:
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার। এই অঙ্গটি দেহ থেকে টক্সিন বের করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন উৎসেচক তৈরির মতো কাজ করে। তাই সুস্থ থাকতে যকৃতের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।
ভালো খবর হলো, নিয়মিত কালোজিরা খেলে লিভারের ক্ষয়ক্ষতির বহর কমবে। এমনকি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের প্রদাহ কমায়।
সুগার নিয়ন্ত্রণে থাকবে:
হাই ব্লাড সুগারের মতো একটি ঘাতক অসুখকে বশে না আনতে পারলে আয়ু কমতে বাধ্য। তাই চিকিৎসকরা সুগার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন। এই কাজে কালোজিরার গুণাগুণ ব্যাপক।
এই ভেষজে এমন কিছু অ্যান্টিডায়াবেটিক উপাদান রয়েছে, যা সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত কালোজিরা খান।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।