কোন ফল কখন খাবেন?
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ফল কখন খাওয়া উচিত- খালিপেটে না ভরাপেটে? রাতে ঘুমানোর আগে ফল খেলে কী হজমে সমস্যা হয়? দিনে কয়টি ফল খেতে হয়?
ফল খেতে গেলে এমন অনেক প্রশ্নই মনে আসতে পারে। ফল খাওয়ার উপযুক্ত সময় নিয়ে একেকজনের ধারণা একেকরকম। আবার কোন ধরনের ফল ভরাপেটে খেতে হবে, আর কোনগুলো যেকোন সময়ই খাওয়া যাবে- এ নিয়ে থাকে বিভ্রান্তি। জানুন, ফল খাওয়ার উপযুক্ত সময় সম্পর্কে-
পুষ্টিবিদদের তথ্যমতে, সুস্বাস্থ্যের জন্য শাক-সবজি ও ফলমূল দিনে ৫ বার খাওয়া উচিত। যেমন তিনবেলা শাক-সবজি খেলে, দু’বার ফল খেতে হবে। খাদ্যতালিকায় শাক-সবজি এভাবে বন্টন করা যায় সকালের নাস্তায় সবজি, দুপুরে শাক ও সবজি এবং রাতে সবজি (সঙ্গে মাছ বা গোশত, ডাল থাকতে পারে)। এভাবে তিনবেলা সবজি এবং একবেলা (দুপুরে) শাক খাওয়া ভালো। অনেকের রাতে শাক খেলে হজমে সমস্যা হয়, তাই রাতে অন্য সবজি বা তরকারী দিয়ে খাওয়া যেতে পারে।
কোন ফল কখন খাওয়া ভালো?
টকজাতীয় ফল:
ভিটামিন সি বা টকজাতীয় ফল যেমন আমলকি, লেবু, কমলা, মাল্টা, আঙুর ভরাপেটে খাওয়া উচিত। এতে গ্যাষ্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। সকালের নাস্তা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে টকজাতীয় ফল খাওয়া যেতে পারে। বিকেলেও এই জাতীয় ফল খাওয়া যায়।
টকজাতীয় ফল রাতে খেলে গ্যাষ্ট্রিকের সমস্যা হতে পারে। বুক জ্বালাপোড়া করতে পারে। তাতে ঘুমের ব্যাঘাত ঘটে।
আবার কিছু ফল রাতে বা দিনে- যেকোন সময়ই খাওয়া যায়। যেমন পেঁপে, আম, তরমুজ ইত্যাদি। ঘুমানোর অন্তত ২/৩ ঘন্টা আগে ফল খেতে হবে। তবে ব্যক্তিভেদে শারীরিক সমস্যা, বিপাকপ্রক্রিয়া একেকরকম হয়।
অনেকে মনে করেন, রাতে ফল খেলে ওজন বেড়ে যায়। আসলে তা নয়। কিছু ফল রাতেও খাওয়া যায়, তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। মনে রাখা ভালো, একজন পূর্ণাঙ্গ মানুষের দিনে যেকোন দুটি ফল খাওয়াই যথেষ্ট।
এবার দেখা যাক, রাতে ফল খাওয়া উচিত কিনা তা নিয়ে সম্প্রতি হওয়া গবেষণায় কি আছে-
গবেষণার ফলাফল বলছে, রাতে ঘুমানোর আগে পরিমাণে বেশি ফল খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এজন্য ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে ফল খেতে হবে।
পুষ্টিবিদদের মতে, রাতে ফল খেলে ঘুমাতে যাওয়ার অন্তত ৩-৪ ঘন্টা আগে খেতে হবে। আর ভরপেট খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া উচিত না। খাওয়ার অন্তত ১ ঘন্টা পর ফল খাওয়া উচিত। কারণ খাওয়ার পরেই ফল খেলে খাবারের আগে ফল হজম হয়ে যায়। ফলের পুষ্টিগুণ শরীরে দ্রুত পৌঁছে যায় এবং খাবারের অনেক পুষ্টিগুণ শরীরে শোষিত হয় না। এতে হজমে সমস্যা হতে পারে।
ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবারসহ নানা ধরনের পুষ্টি উপাদান। তাই সুস্থ থাকতে হলে ফল খেতে হবে নিয়মিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












