কোন দেশে কি নিষিদ্ধ জানেন?
সকালে নাস্তা হোক কিংবা বিকালের নাস্তা, ক্লাসের ফাঁকে টিফিন সময়ে সামান্য ক্ষুধা মেটাতে চা-শিঙ্গারা সবার প্রথম পছন্দ। টমেটো সস দিয়ে শিঙ্গারা-সমুচা খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। শুধু দেশেই নয়, যে কোনো দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই ছোট নাস্তা খাওয়ার চল আছে।
তবে জানেন? এই মজার খাবারটি একটি দেশে নিষিদ্ধ। একেবারে আইন করে নিষিদ্ধ এই খাবার। বানানো, বিক্রি করা এবং খাওয়া সবই নিষিদ্ধ। সেই দেশটি হচ্ছে সোমালিয়া। সেদেশে শিঙ্গারা সমুচা নিষিদ্ধ।
মূলত চরমপন্থী গোষ্ঠী আল-শাবাব এখানে শিঙ্গারা তৈরি, খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে। তারা বিশ্বাস করে যে শিঙ্গারা তিনটি বিন্দু খ্রিস্টানদের প্রতীক। সোমালিয়ায় যেমন শিঙ্গারা খাওয়া যায় না, তেমনই কেচ-আপ বা টমেটো সস খাওয়া যায় না ফ্রান্সে। গোটা দেশেই নিষিদ্ধ কেচ-আপ।
এছাড়া পৃথিবী জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে নানা বৈচিত্র্য। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, পোশাক আলাদা আলাদা, ভাষার বৈচিত্র্যও চোখে পড়ার মতো। রয়েছে অদ্ভুত সব নিয়ম-কানুনও। এমন কিছু নিয়ম আছে, যা জানলে অবাক হতে হয়। আইনগুলো লঙ্ঘন করলে সমস্যায় পড়তে হতে পারে।
সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ। সেখানে ১৯৯২ সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইংগাম আটকে দেওয়ায় কয়েক ঘণ্টা বিঘিœত হয়েছিল পরিবহন পরিষেবা। দুর্ভোগে পড়তে হয়েছিল জনগণকে। তারপর থেকে চুইংগাম নিষিদ্ধ এ দেশে।
মালয়েশিয়া সরকার সে দেশে হলুদ রঙ নিষিদ্ধ করেছে। ২০১৫ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি-শার্ট পরেছিল। সেটা নিয়ন্ত্রণে আনতেই সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক নিষিদ্ধ করেছিল।
গ্রীসে ভিডিও গেম নিষিদ্ধ। শুধু ভিডিও গেম নয়, যে কোনো ধরনের কম্পিউটার গেম নিষিদ্ধ সেখানে। ২০০২ সালে আইন তৈরি করে গেম নিষিদ্ধ করা হয়েছে গ্রীসে। এছাড়া নীল রঙের জিন্স পরা যায় না উত্তর কোরিয়ায়। সে দেশের শাসকের দাবি, নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্যামন মাছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে মনে করা হয়। এই বিখ্যাত গোলাপী-কমলা মাছটি তার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম এবং ভিটামিনের জন্য উল্লেখযোগ্য। এটি ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে সেইসঙ্গে মস্তিষ্ক এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। তবে এত বেশি স্বাস্থ্য উপকারিতা থাকলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটি খাওয়া নিষিদ্ধ।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।