কুকুরপ্রেমীদের জন্য কুকুর নিধন বন্ধ : বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ সারা দেশ (১)
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সামিন, ১৩৯১ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
দেশে এখন রাস্তার বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ। এতে দেশে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুর। এমন কোন অলি, গলি, রাস্তা নেই যেখানে কুকুরের দল নেই। দিন-দুপুরে অনেক রাস্তায় চলাচল করা এখন আতঙ্কের বিষয়। কখন বেওয়ারিশ কুকুর যেন হামলে পরে।
গত কিছুদিনে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে-
১. ফেনীর পরশুরামে কুকুরের কামড়ে আহত ২০ (তথ্যসূত্র: আজকের পত্রিকা, ০৪ ডিসেম্বর ২০২৩)
২. মৌলভীবাজারে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫ (তথ্যসূত্র: দৈনিক বাংলা, ২ ডিসেম্বর, ২০২৩)
৩. গোলাপগঞ্জে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ আহত ১২ (তথ্যসূত্র: জিভয়েস২৪, ১ ডিসেম্বর, ২০২৩)
৪. পাবনায় কুকুরের কারণে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত (তথ্যসূত্র: পাবনাটাইমস, ডিসেম্বর ১১, ২০২৩)
তবে কুকুর যে শুধু মানুষের ক্ষতি করে বিষয়টি এমন না, খামারের গরু ছাগল মুরগীসহ অন্যান্য প্রাণীকূলের জন্য ক্ষতিকর এই বেওয়ারিশ কুকুর। সম্প্রতি সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের আধিক্যের কারণে সেখানে কাছিমের ডিম পারা বাধাগ্রস্ত হচ্ছে, কারণ কাছিম সেন্টমার্টিন ডিম পাড়তে আসলে বেওয়ারিশ কুকুর সেই ডিমগুলো খেয়ে ফেলে। ফলে কাছিম সেন্টমার্টিন আসা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ৬ হাজার। (তথ্যসূত্র: দৈনিক সমকাল, ২৩ জানুয়ারি ২০২২)
বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, বেওয়ারিশ কুকুরের অত্যাচার থেকে বাঁচতে যেন কিছুই করার নেই। কুকুর কামড়ালেই আশঙ্কা থাকে ভয়ঙ্কর র্যাবিস রোগের। সবস্থানে র্যাবিসের ফ্রি ভ্যাকসিনও পাওয়া যায় না। ফলে অতি উচ্চমূল্যের ভ্যাকসিনটি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।
উল্লেখ্য সরকারের বেওয়ারিশ কুকুর নিধনের কার্যক্রম বন্ধ হয়ে আছে গত কয়েক বছর যাবত। যার পেছনে কাজ করছে একদল কুকুরপ্রেমী। তারা রাস্তার বেওয়ারিশ কুকুর নিধনের বিপক্ষে। তাদের দাবী, কুকুরেরও বাঁচার অধিকার আছে। সুতরাং রাস্তার কুকুরকে নিধন করা যাবে না।
এক্ষেত্রে কুকুরপ্রেমীরা দাবী করে, বাংলাদেশ প্রাণী কল্যাণ আইন ২০১৯ এ নাকি বেওয়ারিশ কুকুর নিধন নিষিদ্ধ। যদিও তাদের এ দাবী ভুল। বাংলাদেশ প্রাণী কল্যাণ আইন ২০১৯ এ বেওয়ারিশ কুকুর নিধন মোটেও নিষিদ্ধ করা হয়নি, বরং ক্ষেত্র বিশেষে বৈধতা দেয়া আছে। যেমন- আইনের ৭ (১) ধারায় যদিও বলা আছে, ‘এই আইনে উল্লিখিত কোনো কারণ ব্যতীত, মালিকবিহীন কোনো প্রাণি নিধন বা অপসারণ করা যাইবে না।’ কিন্তু এর ৬(৪) ধারায় স্পষ্ট বলা হয়েছে: এই ধারার ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, প্রাণির প্রতি নিম্নবর্ণিত আচরণ বা কার্য অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণ হিসাবে গণ্য হইবে না, যদি (খ) নিষ্ঠুরতাটি সৎ উদ্দেশ্যে, যেমন- উক্ত প্রাণি বা অন্য কোনো প্রাণির উপকার অথবা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রাণির প্রাণ সংশয়ের হুমকি নিরসনের জন্য করা হয়। অর্থাৎ নাগরিকদের ‘প্রাণ সংশয়ের হুমকি নিরসনের জন্য’ অথবা তাদের পোষা বা পালিত প্রাণীর ‘প্রাণ সংশয়ের হুমকি নিরসনের জন্য’ কুকুর নিধনের অধিকার প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এ দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে, তৃতীয় তফসিলের ১৫.৩, ১৫.৪, ১৫.৫ ও ১৫.১০ এবং পঞ্চম তাফসিলের ৫১ ধারা ও সপ্তম তফসিলের ১৮ ধারা অনুযায়ী, সিটি কর্পোরেশন কুকুর স্থানান্তর করতে বা এমনকি নিধনও করতে পারে।
-ইঞ্জিনিয়ার মুহম্মদ রেজাউল করিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












