কিতাবুল আহাদীছ ফী ফাদ্বায়িলিল ইল্ম ওয়াল আমাল ওয়াল আলিম
" عَنْ حَضْرَتْ ابن عباس رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ من حفظ على أمتي أربعين حديثا من أمر دينها بعثه الله يوم القيامة فقيها عالما وكنت له يوم القيامة شافعا وشهيدا" . الشيرازي في الألقاب، "حب" في الضعفاء، وأبو بكر في الغيلانيات، "هب" والسلفي وابن النجار - عن أبي الدرداء؛ ابن الجوزي في العلل - عن أبي سعيد
অর্থ : “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি দ্বীন সম্পর্কে মাত্র ৪০ খানা হাদীছ শরীফ মুখস্ত করবে, মহান আল্লাহ পাক তাকে ক্বিয়ামতের দিন ফক্বীহ্ এবং আলিম হিসেবে উঠাবেন। সেদিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হবো।” (ইবনে আসাকির, কানযুল উম্মাল শরীফ/২৯১৬৮)
৭৭নং পবিত্র হাদীছ শরীফ
"" عَنْ حَضْرَتْ ابن عباس رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُما قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العلم خير من العبادة، وملاك الدين الورع" . অর্থ : “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সম্মানিত ইল্ম ইবাদত থেকে উত্তম, আর দ্বীনের পূর্ণতা হচ্ছে খোদাভীতি।” (ইবনে আদী, ইবনে আসাকির,ইবনে আব্দুল বার, কানযুল উম্মাল শরীফ/৮৬৫৩)
৭৮নং পবিত্র হাদীছ শরীফ
عَنْ حَضْرَتْ بعض الصحابة رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُم قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "العلم أفضل من العمل، وخير الأعمال أوسطها، ودين الله تعالى بين القاسي والغالي والحسنة بين السيئتين لا ينالها إلا بالله، وشر السير الحقحقة-
অর্থ : “কতিপয় হযরত সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম কর্তৃক বর্ণিত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন সম্মানিত ইল্ম আমল থেকে উত্তম। আর উত্তম আমল হচ্ছে মধ্যপন্থী আমল। আর মহান আল্লাহ পাক উনার দ্বীন হচ্ছেন উত্তম ও অনুত্তমের মধ্যবর্তী। কল্যাণ বিপদসঙ্কুল দুটি পথের মাঝে। যা মহান আল্লাহ পাক উনার মদদ ছাড়া পাওয়া যায়না। আর দ্রুত হাঁটাহাঁটি করা হচ্ছে নিকৃষ্ট বা খারাপ।” (বায়হাক্বী শরীফ, কানযুল উম্মাল শরীফ/২৮৬৫৪)
৭৯নং পবিত্র হাদীছ শরীফ
عَنْ حَضْرَتْ ابن عمرو رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "العلم ثلاثة وما سوى ذلك فهو فضل: آية محكمة، أو سنة قائمة، أو فريضة عادلة" .
অর্থ “হযরত ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “ সম্মানিত ইল্ম হচ্ছেন তিন প্রকার- (ক) আহ্কাম সংক্রান্ত সুস্পষ্ট আয়াত শরীফ সমূহ, (২) আবশ্যকীয় সুন্নত মুবারক সমূহ, (৩) অবধারিত ফরয সমূহ। এছাড়া অন্যসব হচ্ছে অতিরিক্ত।” (আবূ দাউদ শরীফ, ইবনে মাযাহ শরীফ্, মুস্তাদরেকে হাকিম, কানযুল উম্মাল শরীফ/২৮৬৫৫)
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।