কিছু বিষয় জানা থাকলে বর্ষাকালেও খেতে পারেন শাকপাতা
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
অথচ বর্ষাকালেই নানা ধরনের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। ফলে এই সময় রোগপ্রতিরোধ ক্ষমতাও বেশি থাকা জরুরি। আর এটা বাড়ানোর উপাদান আছে নানা ধরনের শাকসবজিতে। তাই সুস্থ থাকার জন্য শাকপাতা খাওয়া বন্ধ করে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। কিছু জিনিস জানলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
১) দেখুন শাক টাটকা আছে কিনা। দেখে সতেজ এবং টাটকা মনে হলে কিনুন। নষ্ট হয়ে গেলে কিংবা শাক হলদে হয়ে গেলে সেগুলো কিনবেন না। দরকার হলে কেনার সময় শাকের পাতা ছিঁড়ে পরীক্ষা করে নিন।
২) শাকপাতা কিনে আনার পর প্রথম কাজ হবে সেগুলো ভালো করে ধুয়ে নেওয়া। কারণ শাকসবজির ফলন যাতে ভালো হয় সেজন্য অনেক সময় নানা রাসায়নিক ব্যবহার করা হয়। ঠিক করে না ধুয়ে রান্না করলে পেটখারাপ ছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে।
৩) খুব ভালো হয় রান্নার আগে যদি শাকসবজি গরম পানিতে ভাপিয়ে নেন। শুধু ভালো করে ধুয়ে নেওয়াই যথেষ্ট নয়। শাকপাতায় থাকা ব্যাকটেরিয়া, জীবাণু দূর করতে এর চেয়ে ভালো পন্থা আর নেই।
৪) সঙ্গে সঙ্গে রান্না না করলে শাকপাতা ধোয়ার পর পানি ঝরিয়ে শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা অবস্থায় রেখে দিলে নতুন করে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তা না চাইলে শাকসবজি শুকনা করে রাখুন।
৫) শাকপাতা জীবাণুমুক্ত করার আরও একটি উপায় হলো বরফগলা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। মিনিট পাঁচেক রাখলে শাকপাতা সতেজ হয়ে যাবে। শাকপাতার সবুজ রং এবং সতেজ ভাবও অক্ষত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












