কাব্যিক ভাষায় যেভাবে ইশকে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকাশ করতেন আল্লামা ইকবাল
বিগত কয়েকটি পর্বে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আল্লামা ইকবালের অসামান্য মুহব্বতের বিষয়টি আমরা আলোকপাত করেছিলাম। আজকের পর্বে আমরা জানবো- আল্লামা ইকবাল কিভাবে তার কাব্যিক দক্ষতায় কাব্যে ইশকে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ফুটিয়ে তুলেছিলেন।
আল্লামা ইকবাল সম্মানিত দ্বীন ইসলাম উনার যে ভাষ্য দাঁড় করিয়েছিলেন; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি মুহব্বত সেই ভাষ্যের প্রধান ভিত্তি। উনার মতে, সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রকৃত রূপ শুধুমাত্র পবিত্র সুন্নত মুবারক উনার অনুসরণের মাধ্যমেই সম্ভব। মুসলিমদের দুঃখ-দুর্দশা থেকে মুক্তির পথ হিসেবে উনার কাব্যে তিনি পবিত্র সুন্নত মুবারক উনার অনুসরণের কথাই বারংবার উল্লেখ করেছেন।
আল্লামা ইকবালের ইশকে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জ্বলন্ত প্রমাণ হিসেবে অনেক ঘটনা বর্ণনা করা যায়। আল্লামা ইকবালের জীবনের শেষ দিনগুলোতে আরবের একজন ক্বারী সাহেব প্রতিদিন উনার সঙ্গে দেখা করতে আসতেন। তিনি পবিত্র কুরআন শরীফ থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে তিলাওয়াত করে কবি ইকবালকে শুনাতেন। একবার তিনি অনুরূপভাবে পবিত্র সুরা মুয্যাম্মিল শরীফ তিলাওয়াত করলে আল্লামা ইকবাল এতই কান্নাকাটি করেন যে, উনার মাথার বালিশ ভিজে যায়। কারণ এই পবিত্র সূরা শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিষয়ে উল্লেখ মুবারক করা ছিলো। সুবহানাল্লাহ!
আরেকবার আল্লামা ইকবাল উনার পুত্র জাবিদকে ‘মুসাদ্দেসে হালি’ থেকে আবৃত্তি করে শোনাতে বললেন। বিশেষ করে সে অংশ থেকে পড়তে বলেন, যাতে নিম্নের লাইন দুটি আছে-“রহমাতুল্লিল আলামীন তিনি। অসহায়দের মদদদার তিনি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”। সুবহানাল্লাহ!
১৯৩৮ সালে প্রকাশিত হয় উনার ‘আরমোগানে হিজাজ’। এই কাব্যগ্রন্থে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করে কবিতা লিখেছেন। উনার প্রতি অগাধ ও নিখুঁত মুহব্বত শব্দের আকার ধারণ করে কবিতার ছন্দে ছন্দে উদ্ভাসিত হয়েছে। এসব কবিতার পঙতিতে কল্পনায় মহাপবিত্র রওজা শরীফ মুবারক উনার সামনে দাঁড়িয়ে কান্নারত একজন গোলামের গভীর আকুতির বিষয়টি ফুটে উঠেছে।
আল্লামা ইকবাল উনার কবিতায় মুসলমানদের অন্তরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বত জাগিয়ে তুলেছিলেন। আল্লামা ইকবাল বলেন-
* ‘দর দীলে মুসলিম মকামে মুস্তফা আবরুয়ে মা যে নামে মুস্তাফাস্ত।’ অর্থাৎ, মুসলমানদের অন্তরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্থান আছে, আর আমরা মুসলমান জাতির মান-সম্মান, উনার পবিত্র নাম মুবারকের বদৌলতে আছে।
* ‘কী মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে ওয়াফা তুনে, তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহাঁ চিজ হ্যায় কেয়া? লওহ কলম তেরে হ্যাঁয়।’ অর্থাৎ- যদি তুমি নূূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হও তাহলে আমরা সবাই তোমার। এই জিন্দেগী এবং দুনিয়া সবকিছু তো অবশ্যই এমনকি লওহো কলমও তোমার।
- মুহম্মদ শাহ জালাল।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।