কানের ভেতর জাল বুনছে মাকড়শা!
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
ঘটনাটি গত ২০ এপ্রিল চীনের সিচুয়াং প্রদেশে ধরা পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ওই নারীর ডান কানের ভেতর কী হয়েছে তা দেখতে এন্ডোস্কোপি করে ডাক্তার। তখনই দেখা যায়, কানের ভেতর ঘুরে বেড়াচ্ছে আস্ত একটি মাকড়শা। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, ধীরে ধীরে কানের ভিতরই জাল বুনছে!
চিকিৎসকরা জানিয়েছে, প্রথমে অনেকটা কানের টিস্যু কিংবা পর্দার মতো মনে হয়েছিল ওই জালকে। ফলে প্রথমে বোঝা যায়নি। পরে বিষয়টি পরিষ্কার হয়। তারপরই অতি সাবধানে কান থেকে সেই মাকড়শা এবং জালটি বের করে চিকিৎসক।
কিন্তু কীভাবে মাকড়শা কানে নিয়েও বড় কোনো ক্ষতি হয়নি ওই নারীর- এমন প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানায়, ওই মাকড়শা বিষাক্ত ছিল না। তাই কানের বড় কোনো ক্ষতি করতে পারেনি। তবে বেশ ঝুঁকি নিয়েই মাকড়শাটিকে বের করা হয়েছে।
মশা কেন কামড়ায়?
শীত-গ্রীষ্ম-বর্ষা, এখন যেন সারা বছর জুড়েই মশার উৎপাত! মশার কামড় থেকে ভনভন শব্দ, সবই যেন চরম অস্বস্তির উদ্রেক করে। কিন্তু কখনও ভেবে দেখেছেন মশা কেন কামড়ায়?
* পুরুষ মশারা কামড়ায় না। ফলে কোনও রোগ বহন করে না। মূলত স্ত্রী মশাই কামড়ায় এবং রক্ত শুষে নেয়। জানা যায়, স্ত্রী মশারা রক্ত না পেলে ডিম পারতে পারে না।
* মশা কামড়ালে অনেক সময় ত্বক ফুলে ওঠে, চুলকায়। তার নেপথ্যেও কারণ আছে। মশারা হুলের মতো প্রবোসিস দিয়ে রক্ত শুষে নয়। মশারা যখন কামড়ায়, তখন সেগুলির সালাইভা অর্থাৎ ত্বকের সঙ্গে মিশে যায়।
* সেই কারণে শরীরের যে জায়গায় মশা কামড়ায়, সেই অংশটি ফুলে যায়। চুলকাতে শুরু করে। অনেকের ক্ষেত্রে যদিও মশার কামড় আরও বড় সমস্যা ডেকে আনে।
* মশার কামড় অনেক সময় বড় রোগ ডেকে আনে। শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। অনেক সময় সেই ফোলা জায়গার চুলকানি থেকে রোগও দেখা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












