কাকের বাসায় কোকিলের ডিম!
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
জীবের সহজাত কিছু প্রবণতা থাকে, যা জিন দ্বারা নিয়ন্ত্রিত। অবশ্য হরমোনের প্রভাবেও সহজাত কাজগুলো করে প্রাণীরা। প্রোল্যাকটিন নামের হরমোন পাখিদের দিয়ে এসব কাজ করিয়ে নেয়। পাখিদের বাসা তৈরি, ডিমে তা দেওয়া, ছানা পরিচর্যার পেছনেও রয়েছে হরমোনের কারসাজি। প্রোল্যাকটিন ক্ষরণ হয় পাখির মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু কোকিলের বেলায় শরীরে প্রোল্যাকটিন কাজ করে না।
কোকিল বা এর সমগোত্রীয় পাখিদের পিটুইটারি গ্রন্থি থেকে এই প্রোল্যাকটিন হরমোন নিঃসৃত হয় না। তাই কোকিলদের ভেতরে মাতৃত্বের দায়িত্ববোধ জন্মায় না। কোকিল মাতৃত্ব না জাগলেও ডিম পাড়ে, আর সেই ডিম ফুটে বাচ্চা হওয়া দরকার। এ জন্য কোকিলকে কোনো না কোনো উপায় বের করতে হয়। কোকিল এ ব্যাপারে কাকেদের বোকা বানায়। তাই মেয়ে কোকিল ডিম পাড়ার আগে দেখে নেয়, কোন কাকের বাসায় সদ্য ডিম পাড়া হয়েছে। উপযুক্ত বাসা পেলে সেই বাসায় ডিম পেড়ে আসে মেয়ে কোকিল।
কোকিল দেখলেই তেড়ে যায় কেন? কোকিলের দ্বারা কাকের বাসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা কাক বোঝে। তবে সহজে কাকের বাসায় ডিম পেড়ে আসতে পারে না কোকিল। মেয়ে কোকিল কাজটা করতে তখন পুরুষ কোকিলের সাহায্য নেয় স্ত্রী কোকিল। কাকেদের উত্ত্যক্ত করে পুরুষ কোকিলরা।
রেগেমেগে কাকেরা পুরুষ কোকিলকে ধাওয়া করতে যায়। সেই ফাঁকে সুযোগ বুঝে স্ত্রী কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কাক আর কোকিলের ডিম দেখতে অনেকটা একই রকম। ফলে কাক এই ডিম চিনতে পারে না। নিজের ডিম মনে করে তা দেয়। তা ছাড়া কাক ডিম গুনতেও জানে না। তাই বুঝতেই পারে না, বাসায় অতিরিক্ত ডিম আছে। নিজের ডিমের সঙ্গে তা দেয়।
অন্যদিকে কাকের ডিম ফোটার বেশ কয়েক দিন আগে কোকিলের ডিম ফুটে ছানা বের হয়। নিজের ছানাদের মতো বলে কাক বুঝতেও পারে না, সেগুলো তার ছানা নয়। আগে ডিম ফোটে বলে, কোকিলের ছানারা বাড়তি খাতির-যতœ পায় কাকেদের কাছ থেকে, বেড়েও ওঠে আগে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে সুস্থ থাকতে মিষ্টি ও ভারী খাবার, ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন যেভাবে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারের পর ক্লান্ত লাগার কারণ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জার্মানিতে সাহরি ও ইফতার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












