কাঁচা আমের মোরব্বা তৈরী পদ্ধতি
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৯ মে, ২০২৩ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করার।
ঘরেই খুব সহজে তৈরি করা যায় আমের মোরব্বা। তাও আবার কয়েকটি উপকরণ দিয়েই। জানুন মোরব্বা তৈরির সবচেয়ে সহজ রেসিপি-
উপকরণসমূহ:-
১. বড় কাঁচা আম ১৫টি
২. চিনি ২ কেজি
৩. ফিটকিরি গুঁড়া ১ চা চামচ
৪. পানি পরিমাণমতো
৫. তেজপাতা ২টি
৬. এলাচ ১ টুকরা
৭. চুন ভেজানো আধা চা চামচ ও
৮. লবণ স্বাদমতো।
পদ্ধতিসমূহ:-
প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর আম ২ টুকরা করে কাটতে হবে। আঁটি ফেলে আম পানিতে ভিজিয়ে রাখতে হবে। কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিয়ে আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখতে হবে।
এভাবে ঘণ্টাখানেক পরপর ২-৩ বার পানি বদলে নিতে হবে। পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুলিয়ে নিতে হবে। চুন ও ফিটকিরি গোলানো পানিতে ৩ ঘণ্টা আমগুলো ডুবিয়ে রাখতে হবে।
এবার পানি থেকে আমগুলো তুলে ফুটানো পানিতে জ্বালিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবং চিনিতে পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করতে হবে।
সিরায় আমসহ সব কিছু দিয়ে জ্বাল দিতে হবে। চিনি থেকে পানি শুকিয়ে আমের গায়ে আঁঠালোভাব এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করা যাবে আমের মোরব্বা। ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করা সম্ভব এই মোরব্বা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












