রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ওযূ করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, সকাল ৫:১০
ওযূ করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
মহাসম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পবিত্র নামাযের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের বর্ণনা দ্বারাই প্রতিয়মান হয় যে, পবিত্র ঈমান উনার পরেই পবিত্র নামাযের স্থান। এছাড়াও মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নামাযকে সম্মানিত দ্বীন ইসলাম উনার খুঁটি হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন- মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضَرْتَ اِمَامِ الْاَوَّلِ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ عِمَادُ الدِّيْنِ.
অর্থঃ- “ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র নামায হলো সম্মানিত দ্বীন ইসলাম উনার খুঁটি।” (দায়লামী শরীফ)
নামায আদায়ের প্রাক্কালে ওযূহীন ব্যক্তিকে ওযূ করা ফরজ। যেমন- বিখ্যাত ফিক্বাহের কিতাব ‌দুররুল মুখতার উনার মধ্যে বর্ণিত একটি উসূল হলো-
مَالَا يَتِمُّ بِهِ الْفَرْضُ فَهُوَ فَرْضٌ.
অর্থাৎ- যে আমল ব্যতীত ফরজ পূর্ণ হয় না, সে আমলও ফরজের অন্তর্ভূক্ত। সেহেতু নামাযের জন্য ওযূ করা একান্ত জরুরী। এটা শুদ্ধ না হলে নামাযও শুদ্ধ হবে না। কাজেই সর্বসাধারণের অবগতির জন্য ওযূর তারতীবসমূহ ধারাবহিকভাবে বর্ণিত হলো-
ওযূ করার তারতীবঃ
প্রথমে পবিত্র আউযুবিল্লাহ শরীফ ও পবিত্র বিসমিল্লাহ্ শরীফ পাঠ করে পবিত্র ওযু শুরু করার দোয়া পাঠ করা। অতঃপর ডান হাতের তালুতে পানি ঢেলে উভয় হাতের কব্জি পর্যন্ত তিনবার ভাল করে ধৌত করা, এমন কি নখের ভিতরও পানি পৌঁছাতে হবে, যেন কোন প্রকার শুস্কতা না থাকে। মহিলারা যদি কোন নেইল পলিশ বা অনুরূপ দ্রব্য ব্যবহার করে, তবে তা উঠায়ে ফেলতে হবে। অন্যথায় ওযু হবে না। (উল্লেখ্য নেইল পলিশ ব্যবহার করা জায়িয নেই)।
অতঃপর তিনবার কুলি ও মেস্ওয়াক করা। মেস্ওয়াক করার নিয়ম- প্রথমে ডানদিকের উপরের মাড়ির দাঁতগুলি পরে নিচের দাঁতগুলি, অতঃপর বাম দিকের উপরের দাঁতগুলি পরে নীচের দাঁতগুলি মেস্ওয়াক করা। অনুরূপভাবে দাঁতের ভিতরের অংশ মেস্ওয়াক করা এবং জিহবা পরিস্কার করা। কুলি গড়গড়ার সাথে করা, তবে রোজাদার ব্যক্তির জন্য গড়গড়া করা নিষিদ্ধ।
অতঃপর ডান হাতে পানি নিয়ে, তিনবার নাকে পানি দেয়া। প্রত্যেকবার বামহাতের কনিষ্ঠা ও বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ দ্বারা নাকের ভিতরাংশ পরিস্কার করা। অতঃপর মুখমন্ডলের উপর খুব আস্তে কপালের উপর দিক থেকে পানি ঢেলে ডানহাত ডানগালের উপর এবং বামহাত বামগালের উপর অতিক্রম করায়ে সম্পূর্ণ মুখমন্ডল অর্থাৎ মাথার চুল গজানোর স্থান থেকে থুতনীর নীচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভালভাবে ধৌত করা। মহিলাদেরকে তাদের নাকের অলংকারের স্থান ভালকরে ধৌত করতে হবে, যেন মুখমন্ডলের চুল পরিমাণ স্থানও শুকনা না থাকে। অন্যথায় ওযু হবেনা।
অতঃপর তিনবার করে উভয়হাত কুনুইসহ ভালভাবে ধৌত করা, যেন চুল পরিমাণ স্থানও শুস্ক না থাকে। হাতে পানি ঢালার নিয়ম হল- অঙ্গুঁলীর দিক থেকে পানি ঢেলে উপরের দিকে পানি বহিয়ে দেয়া এবং অঙ্গুঁলীসমূহ খিলাল করা। অতঃপর ডানহাতের তালুতে পানি নিয়ে বামহাতের তালু ও আঙ্গুঁলীর উপর ঢেলে তা যমীনে এভাবে ঝাড়তে হবে যেন পানির ছিটার সৃষ্টি না হয় এবং উভয় হাতদ্বারা একবার মাথা মাসেহ্ করতে হবে। মাথা মাসেহ্ করার নিয়ম- দু’হাত খোলা অবস্থায় রেখে আঙ্গুঁলসহ কপালের চুল উঠার স্থান থেকে শুরু করে চুলের উপর দিয়ে মাথার পিছন দিকে নিয়ে যেতে হবে। অনুরূপভাবে হাতদ্বয় সম্মুখ দিকে এনে কান মাসেহ্ করতে হবে। কান মাসেহ্ করার নিয়ম- শাহাদত অঙ্গুলী দিয়ে কানের ভিতরাংশ, বৃদ্ধাঙ্গুলী দিয়ে বাইরের অংশ এবং কনিষ্ঠা আঙ্গুলের অগ্রভাগ দ্বারা কর্ণকুহর মাসেহ্ করা। অতঃপর উভয়হাতের পিঠ দ্বারা ঘাড় মাসেহ্ করা। ঘাড় মাসেহ্ করতে পূণরায় নতুন পানি ব্যবহার করতে হবেনা। অতঃপর উভয় পা টাখনুসহ তিনবার ধৌত করা এবং অঙ্গুলিসমূহ খিলাল করা।
অঙ্গুঁলী খিলালের নিয়ম : ডানপায়ের কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করে বামপায়ের কনিষ্ঠা আঙ্গুলে শেষ করা এবং বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের নীচ দিয়ে খিলাল করতে হবে। পা ধৌত করার সময় পায়ের তলা এবং গোড়ালীর দিকে খুব খেয়াল রাখতে হবে, যেন কোন অংশ শুকনা না থাকে। অতঃপর ওযূ শেষে পাত্রে অবশিষ্ট পানি থাকলে তা দাঁড়িয়ে পান করা ও আকাশের দিকে মুখ করে দোয়া পাঠ করা। ওযুর প্রত্যেকটি কাজ ডান দিক থেকে আরম্ভ করতে হবে। যেমন মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِيْ شَأْنِهٖ كُلِّهٖ، فِيْ طُهُوْرِهٖ، وتَرَجُّلِهٖ، وتَنَعُّلِهٖ.
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্ভব অনুযায়ী (অর্থাৎ উনার মহাসম্মানিত ইরাদা মুবারক অনুযায়ী) উনার প্রত্যেক কাজ মুবারক ডান দিক হতে আরম্ভ করাকে মুহব্বত মুবারক করতেন, ত্বহারাতে, মহাসম্মানিত নূরুল হুদা মুবারক (মহাসম্মানিত মাথা মুবারক) আঁচড়ানে ও মহাসম্মানিত না’লাইন শরীফ পরনে।) বুখারী শরীফ)
আর ওযূকারী যদি মাজুর না হয়, তবে কারো সাহায্য না নেয়া উত্তম। কোন অংঙ্গ ধৌত করার পর এ পরিমাণ সময় দেরি করা ঠিক হবে না, যাতে অন্য অঙ্গ শুকিয়ে যায়। ওযূ করার পর পানি যদি বেঁচে যায়, তবে দাঁড়িয়ে তা পান করা এবং আকাশের দিকে মুখ করে দোয়া পাঠ করা মুস্তাহাব।
-আহমদ হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৪ মিনিট আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬