ওমানের সবুজ গ্রাম পাথুরে পাহাড়
মরুভূমির দেশ হলেও ওমান অবিশ্বাস্য সবুজ। কিছু কিছু জায়গায় গেলে তো মনেই হবে না এটি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। বিষয়টি সম্ভব হয়েছে ওমানের ঐতিহ্যবাহী ফালাজ প্রযুক্তির কারণে। এই প্রযুক্তির মাধ্যমে দুই হাজার বছরের বেশি সময় ধরে চাষাবাদ করে আসছে ওমানিরা। এই ইউনিক ও ঐতিহ্যবাহী প্রযুক্তিকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।
ফালাজ হচ্ছে ক্যানাল পদ্ধতি। এর সঙ্গে আমাদের দেশের শ্যালো মেশিন থেকে নালার মাধ্যমে ধানখেতে পানি দেওয়ার মিল আছে। তবে এই প্রযুক্তির মাধ্যমে মাটির নিচ থেকে পানি সংগ্রহ করে কয়েক কিলোমিটার দূরে পর্যন্ত সরবরাহ করা হয়। প্রতিটি ফালাজের শুরুতে একটি কুয়া থাকে। সেটিকে বলা হয় উম্মুল ফালাজ, অর্থাৎ ফালাজের মা। সেটিই হচ্ছে পানির প্রধান উৎস।
ওমানের অর্থনীতি শুধু তেলের ওপর নির্ভরশীল না করার জন্য ওমানি সালতানাত অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষি। আশির দশকের শুরুর দিকে ওমান ব্যাংক অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ চালু হয় কৃষক ও জেলেদের উন্নত এবং আরও কার্যকর করার জন্য। সে সময় ওমানিরা তাদের ফালাজ প্রযুক্তিকে আরও উন্নত করেছে এবং বড় বড় ফিশিং কোম্পানি খুলেছে। বর্তমানে ওমানে সবজি থেকে শুরু করে অনেক ধরনের ফুল ও ফলের চাষ হয়। ২০২৩ সালে ওমানের কোষাগারে ১.৫২ বিলিয়ন ইউএস ডলার যোগ হয়েছিল কৃষি ও মৎস্য থেকে।
পুরো ওমানে একদিকে রয়েছে পাহাড়, আরেক দিকে সমুদ্র। পাহাড়ের মধ্যে সবচেয়ে পরিচিত দুটি হলো জাবাল শামস ও জাবাল আখদার। দুটিই তিন হাজার মিটারের বেশি উঁচু। এ দুটি পাহাড় অনেক সৌন্দর্য্যপূর্ণ। পাহাড়ের ওপরে তাপমাত্রা বেশ আরামদায়ক। শীতে সেখানে নাকি তাপমাত্রা শূন্যের নিচে চলে যায় এবং তুষারপাত হয়।
পাহাড়ের ওপর একটি গ্রাম রয়েছে। গ্রামটির নাম আল আইন। উঁচু থেকে একটু একটু করে নিচে নেমেছে এবং পুরো গ্রামজুড়ে হচ্ছে চাষবাস। দেখে মনে হতে পারে, এই অত্র অঞ্চলের কোন ফসলি জমি। এসব খেতের মাঝে কিছুক্ষণ পর পর ফালাজের পুল দেখা যায়।
পৃথিবীতে ওমানি গোলাপ বেশ পরিচিত। তার চাষ হয় এখানে। তা ছাড়া প্রচুর পরিমাণে আনার চাষের জন্যও পরিচিত জাবাল আখদার পাহাড়ের গ্রামগুলো।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।