রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এভারেস্টের চেয়েও কি উঁচু কোনো পর্বত আছে?

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, রাত ১:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৩৪
এভারেস্টের চেয়েও কি উঁচু কোনো পর্বত আছে?
যে পাঁচটি আগ্নেয় পর্বত মিলে প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জের জন্ম; এর একটি মাউনা কেয়া। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)
শিরোনামটাই নিশ্চয়ই চমকে দিয়েছে। হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টকেই তো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ বলে জানি আমরা। এটা নিয়ে নতুন করে আলোচনার কারণ কী? তাহলে কি রাতারাতি এর চেয়ে উঁচু কোনো পর্বত কিংবা পর্বতচূড়া আবিষ্কার হয়ে গেল? এত দিনের জানা কি তবে অজানা?
আসলে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের খেতাব এভারেস্ট থেকে কেড়ে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যদি পৃথিবীর সর্বোচ্চ বিন্দু কিংবা সবচেয়ে উঁচুতে অবস্থিত চূড়ার কথা বলা হয় তাহলে কোনো সমস্যাই নেই। কিন্তু যদি পৃথিবীর দীর্ঘতম পর্বত বা সবচেয়ে উঁচু পর্বতের প্রসঙ্গ আসে তখনই একটি কিন্তু আছে। সে জন্যই মাউনা কেয়ার বিষয়ে জানতে হবে।
যে পাঁচটি আগ্নেয় পর্বত মিলে প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জের জন্ম এর একটি মাউনা কেয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৭৯৬ ফুট (৪ হাজার ২০৫ মিটার) উঁচু এ পর্বত শুধু হাওয়াই দ্বীপ নয়, গোটা প্রশান্ত মহাসাগর এলাকার সর্বোচ্চ পর্বত। এখন প্রশ্ন জাগতেই পারে, ৪ হাজার ২০৫ মিটার উঁচু এক পর্বতের মতো সামান্য এক পর্বতের সঙ্গে মাউন্ট এভারেস্টের তুলনা আসে কীভাবে? এভারেস্টের উচ্চতা তো ৮৮৪৮.৮৬ মিটার বা ২৯০৩১.৬৯ ফুট।
সমুদ্রপৃষ্ঠ থেকে যে পর্বত যত উঁচুতে অবস্থিত তাকেই তার উচ্চতা ধরে নেওয়া হয়। পর্বতের উচ্চতা পরিমাপের এই প্রচলিত নিয়ম মেনে চললে মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ পর্বত বা পর্বতশৃঙ্গ। এ ক্ষেত্রে মাউনা কেয়ার এভারেস্টের সঙ্গে পাল্লা দেওয়া তো দূরে থাক, এর ধারেকাছে ভেড়ার কোনো সুযোগ নেই। কিন্তু গোড়া থেকে চূড়া পর্যন্ত দূরত্ব হিসাব করে যদি পর্বতের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়, তবে মাউনা কেয়াই পর্বতের রাজা।
তা কী করে সম্ভব? মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিনের মতো বিখ্যাত পর্বতগুলোর মতো মাউনা কেয়ার শুরুটা সাগর-সমতল নয়, বরং প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে। সেখান থেকে খাড়া ওপরের দিকে উঠে গেছে এটি। পর্বতটির যে অংশ পানির নিচে, এর উচ্চতাই ১৯ হাজার ফুটের বেশি। গোড়া থেকে হিসাব করলে মাউনা কেয়ার উচ্চতা দাঁড়াবে ৩৩ হাজার ৫০০ ফুট কিংবা ১০ হাজার ২১১ মিটার। মাউন্ট এভারেস্টের (৮৮৪৯ মিটার)।
আর এ কারণেই পৃথিবীর দীর্ঘতম পর্বতের খেতাবটা অনেকেই মাউনা কেয়াকে দিতে চায়। এই সুযোগে বলে রাখা যায়, পর্বতের উচ্চতা মাপার আরেকটি অপ্রচলিত পদ্ধতি আছে, সেটা পৃথিবীর কেন্দ্র থেকে চূড়ার দূরত্ব হিসাব করে। সে হিসাবে কিন্তু এভারেস্ট কিংবা মাউনা কেয়া দুটোকেই টেক্কা দিয়ে সর্বোচ্চ পর্বতচূড়ার মুকুট মাথায় চাপিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের আগ্নেয় পর্বত চিম্বোরাজো। অবশ্য পর্বতের উচ্চতা মাপার সাধারণ নিয়মে এর উচ্চতা খুব বেশি নয়, ৬২৬৩ মিটার বা ২০৫৪৯ ফুট।
শুনে আশ্চর্য হবেন, মাউনা কেয়ার উচ্চতা আরও বেশি হতে পারত। আগ্নেয় প্রক্রিয়ায় তৈরির পর এর শরীরের একটা বড় অংশ ধীরে ধীরে সাগর তলের ভূত্বকের নিচে দেবে যায়। এই তলিয়ে যাওয়া অংশের পরিমাণ কত শুনবেন? ৩৫ হাজার ফুট।
হাওয়াইয়ান শব্দ মাউনা কেয়ার অর্থ হোয়াইট মাউন্টেন বা শ্বেত পর্বত। উত্তর গোলার্ধে যখন শীত নামে তখন তুষার ধবল বরফে ঢেকে যায় পর্বতটির চূড়া। বিশেষ করে যে বার লা নিনা প্রভাব বিস্তার করে চূড়া থেকে পর্বতের নিচের বেশ কতকটা মুড়ে দেয় তিন ফুট চওড়া বরফের আস্তরণ। মাউনা কেয়া আরোহণে একদিকে যেমন পেতে পারেন মরু অঞ্চলের পরিবেশ অপর দিকে পাবেন গহীন অরণ্য।
সমতল ভূমি থেকে শুরু করে উত্তর মেরুর তুন্দ্রা পৃথিবীর প্রায় সব কটি বাস্তুসংস্থানের আশ্চর্য সমাবেশ ঘটেছে এখানে। সাগরপৃষ্ঠের ৫ হাজার ২০০ থেকে ৮ হাজার ফুট পর্যন্ত অংশটা পশুচারণভূমি হিসেবে আদর্শ। প্রচ- কুয়াশায় মানুষের দৃষ্টিসীমা যখন শূন্যের কাছাকাছি তখন পর্বতে চড়ে বেড়ানো কালো বুনো ষাঁড় কিংবা মোটাতাজা ভেড়ার সঙ্গে সংঘর্ষ এড়ানো মুশকিল!
অবস্থানগত কারণেই মাউনা কেয়া জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর চূড়ায় তাই স্থাপিত হয়েছে অন্তত ডজনখানেক উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ। চন্দ্র অভিযানের জন্য নভোচারীদের প্রশিক্ষণও চলে এখানে। তবে হাওয়াইয়ের বাসিন্দারা এসবের ঘোর বিরোধী। হাওয়াইয়ের মাউনা লোয়া পর্বতে সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলেও মাউনা কেয়ার শেষ অগ্ন্যুৎপাত ঘটে সাড়ে ৪ হাজার বছর আগে।
সূত্র: লাইভ সায়েন্স, বিবিসি সায়েন্স ফোকাস, ন্যাশনাল ওশানিক অ্যান্ড এটমসফরিক অ্যাডমিনিস্ট্রেশন, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস), উইকিপিডিয়া, ন্যাশনাল জিওগ্রাফিক, ইউনিভার্সিটি অব হাওয়াই।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১১ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬