এবারের যুদ্ধে ইসরাইলের যে সমস্ত ক্ষয়ক্ষতি হলো (১)
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
(১) বিশ্বজুড়ে ইসরাইলের অন্যতম ব্যবসা হচ্ছে, গোয়েন্দা নজরদারি ব্যবস্থার ব্যবসা। ইসরাইলকে বলা হয়, বিশ্বের গোয়েন্দা নজরদারি প্রযুক্তির কেন্দ্রস্থল। বিভিন্ন রাষ্ট্রের কাছে এসব নজরদারি ব্যবস্থা বিক্রির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে ইসরাইল। কিন্তু গত ৭ই অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনী মুক্তিযোদ্ধাদের করা হামলায় অনেকটাই প্রশ্নের সম্মুখিন হয়েছে দেশটির নজরদারি প্রযুক্তির ব্যবসা। সবার একটি প্রশ্ন, ইসরাইলের নজরদারি প্রযুক্তি যদি বাস্তবে এতটাই শক্তিশালী ও কার্যকর হয়, তবে তা দিয়ে নিজের দেশকে কেন বাঁচাতে পারলো না? কেন ৭ই অক্টোবরের হামলার খবর জানলো না? এ সম্পর্কে গত ২৬ অক্টোবর, ২০২৩ তারিখে ভারতের ‘দ্য হিন্দু বিজনেস লাইন’ এক প্রতিবেদনের শিরোনাম করে, “হামাসের হামলা সামাল দিতে ইসরাইলের নজরদারি সিস্টেমের ব্যর্থতায় প্রশ্নের উদ্রেগ, ইসরাইল থেকে নজরদারি ব্যবস্থা কিনতে ভারতীয় কোম্পানি পূর্ণবিবেচনা করতে পারে”।
(২) ইসরাইলের অস্ত্রকে পৃথিবীর অন্যতম আধুনিক সামরিক অস্ত্র নির্মাতা বলে দাবী করা হয়। স্টোকহোমের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ইসরাইল থেকে অন্তত ৩৫টি দেশ ৩০২ কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে। ইসরাইলের মারাকাভা সিরিজের ট্যাংককে দাবী করা হয় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাংক। মারাকাভা ট্যাংকগুলোকে বলা হতো ‘গডের বাহন’। সেই অত্যাধুনিক ট্যাংকগুলো গাজায় প্রবেশ করার পর ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের দ্বারা যেভাবে নাজেহাল হয়েছে, তার দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখেছে। মাত্র ২শ’ ডলার খরচ করে স্থানীয়ভাবে বানানো ইয়াসিন রকেট দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা যেভাবে সাড়ে ৩ মিলিয়ন ডলারের শত শত মারকাভা ট্যাংক ধ্বংস করেছে, তাতে ইসরাইলের সামরিক অস্ত্রের এতদিনের সুনাম নিঃশেষ হয়েছে, তা নিঃসেন্দেহে বলা যায়।
(৩) “ইসরাইলের সামরিক বাহিনী অনেক শক্তিশালী! মোসাদ অনেক চৌকস! সারা বিশ্ব তাদের নিয়ন্ত্রণে!” এতদিন এমন অনেক গল্প বাজারে শোনা যেতো। কথায় বলে, ‘বনের বাঘের খায় না, মনের বাঘে খায়’, ইসরাইলীরা মনের বাঘ দিয়ে এতদিন সবাইকে ভয় দেখিয়ে রাখতো। কিন্তু এবারের সংঘাত প্রমাণ করে দিয়েছে ইসরাইল এতদিন যা প্রচার করেছে সব ছিলো প্রতারণা ও ধোঁকাবাজি। স্বল্প প্রযুক্তির হামাস সৈন্যদের কাছে তারা যেভাবে নাজেহাল হয়েছে, তাতে তাদের সামরিক, গোয়েন্দা ও কৌশলগত সক্ষমতা সব কিছু প্রশ্নবিদ্ধ। সবাই বলেছে, ইসরাইল আসলে পাওয়ার হাউস নয়, বরং কাগুজে বাঘ।
-মুহম্মদ এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












