মন্তব্য কলাম
এত প্রত্যাশিত এবং প্রাজ্ঞ বলে প্রচারিত উপদেষ্টাদের বিরুদ্ধেও বিদ্রোহ আরম্ভ হয়ে গেলো! উপদেষ্টাদের বিরুদ্ধে তবে প্রতিবাদ করা যাবে! এবং প্রতিহত করা হবে! স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে উত্তাল জনতা- দুঃখ প্রকাশে থামবে।
[এই মন্তব্য লেখকের নিজস্ব। কর্তৃপক্ষ এর দায়ভার বহন করবে না]
, ০৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
তবে ধর্ম উপদেষ্টার নিজ চিন্তা প্রসূত- ভূল ফতওয়া- “তথাকথিত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাঁদ দেখার ফতওয়া”
কিন্তু উত্তাল ধর্মপ্রাণ জনতাকে থামাতে করুনভাবে ব্যার্থ হবে
কাজেই উপদেষ্টা হওয়ার সুবাদে নিজস্ব অভিলাষ অথবা গোষ্টীগত আক্বীদা ও ফতওয়া চাপিয়ে দেয়া থেকে সতর্ক থাকুন।
সহযোগী উপদেষ্টা, সম্বয়ক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জোরদার মনিটর করুন।
(দ্বিতীয় পর্ব)
এত বড় ছাত্র অভ্যুথানের উপদেষ্টার সরকার। কত বড় ক্ষমতা!
জনতার কত উচ্ছাসের উপদেষ্টা সরকার!
আম মানুষের কত শ্রদ্ধার উপদেষ্টা সরকার!
আমলাদের কত ভয়ের উপদেষ্টা সরকার!
সমন্বয়কদের কত আশা আকাঙ্খার উপদেষ্টা সরকার!
রাজনীতিকদের কী সমীহর উপদেষ্টা সরকার!
এক সপ্তাহ পূর্ণ হয় নাই সদ্য জন্ম নেয়া শিশু উপদেষ্টা সরকার!
এরই মধ্যে প্রতিবাদ!
এরই মধ্যে প্রতিরোধ!
এরই মধ্যে প্রতিহতের ঘোষণা!
গণমাধ্যমে, ফেইসবুকে, টুইটার, ইউটিউব সহ অনলাইনে চরম-পরম-গরম হুশিয়ারী। সতর্কতা মূলক হেডিং এর ছড়াছড়ি।
স্বরাষ্ট্র উপদেষ্টার চরম সমালোচিত সিদ্ধান্ত-
চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।
তিনি বলেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এ অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। টকশোতে জ্ঞানগর্ভ কোনও আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটা দেশ তখনই ডুবে যখন মিডিয়া সত্যি কথা বলে না।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভূল স্বীকার
রাগের মাথায় বলেছি: দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা
গণমাধ্যম বন্ধের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গণমাধ্যম বন্ধ করা আমার কাজ না।’
আজ সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি কালকে একটা কথা বলেছি। এজন্য আমি খুবই দুঃখিত। আমি রাগের মাথায় বলছি যে, আবার চাটুকারি করবেন বন্ধ করে দেব। আসলে এটা আমার কাজ না।’
যে বক্তব্য দিয়ে তুমুল সমালোচিত
নাগরিকত্ব যায়নি, দেশে ফিরে আসেন : শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে ফিরে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি।’
আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি।
অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না।
আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এম সাখাওয়াত হোসেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)।
আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘গ-গোল পাকায়েন না। এসব করে কোনো লাভ হবে না।
এরশাদ জেলে গিয়েছিলেন, তবে তার দল তো এখনো টিকে আছে।’ দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি।
আবার স্বরাষ্ট্র উপদেষ্টার ভূল স্বীকার
‘আওয়ামী লীগ’ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি, সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত।
সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবো। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১২ আগস্ট) রাতে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতারা সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন।
রংপুরেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ে যায়। এ সময় সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়।
রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় নগরীর কাজলা গেট থেকে এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি তালাইমারী মোড়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শেখ হাসিনাকে নিয়ে সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করা হয়। রাতে পৌর চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর একতারা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় নেতারা বলেন, হাজারও শিক্ষার্থী হত্যাকারী হাসিনাকে দেশে ফেরানো যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাতে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন।
এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সাভারে বিক্ষোভ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল বের করে তারা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি নিরিবিলি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতারা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবি জানান। এছাড়াও চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, খাগড়াছড়ি, ফেনীসহ বিভিন্ন স্থানে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












