মন্তব্য কলাম
এত প্রত্যাশিত এবং প্রাজ্ঞ বলে প্রচারিত উপদেষ্টাদের বিরুদ্ধেও বিদ্রোহ আরম্ভ হয়ে গেলো! উপদেষ্টাদের বিরুদ্ধে তবে প্রতিবাদ করা যাবে! এবং প্রতিহত করা হবে! স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে উত্তাল জনতা- দুঃখ প্রকাশে থামবে।
[এই মন্তব্য লেখকের নিজস্ব। কর্তৃপক্ষ এর দায়ভার বহন করবে না]
, ০৮ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
তবে ধর্ম উপদেষ্টার নিজ চিন্তা প্রসূত- ভূল ফতওয়া- “তথাকথিত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাঁদ দেখার ফতওয়া”
কিন্তু উত্তাল ধর্মপ্রাণ জনতাকে থামাতে করুনভাবে ব্যার্থ হবে
কাজেই উপদেষ্টা হওয়ার সুবাদে নিজস্ব অভিলাষ অথবা গোষ্টীগত আক্বীদা ও ফতওয়া চাপিয়ে দেয়া থেকে সতর্ক থাকুন।
সহযোগী উপদেষ্টা, সম্বয়ক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জোরদার মনিটর করুন।
(প্রথম পর্ব)
এত বড় ছাত্র অভ্যুথানের উপদেষ্টার সরকার। কত বড় ক্ষমতা!
জনতার কত উচ্ছাসের উপদেষ্টা সরকার!
আম মানুষের কত শ্রদ্ধার উপদেষ্টা সরকার!
আমলাদের কত ভয়ের উপদেষ্টা সরকার!
সমন্বয়কদের কত আশা আকাঙ্খার উপদেষ্টা সরকার!
রাজনীতিকদের কী সমীহর উপদেষ্টা সরকার!
এক সপ্তাহ পূর্ণ হয় নাই সদ্য জন্ম নেয়া শিশু উপদেষ্টা সরকার!
এরই মধ্যে প্রতিবাদ!
এরই মধ্যে প্রতিরোধ!
এরই মধ্যে প্রতিহতের ঘোষণা!
গণমাধ্যমে, ফেইসবুকে, টুইটার, ইউটিউব সহ অনলাইনে চরম-পরম-গরম হুশিয়ারী। সতর্কতা মূলক হেডিং এর ছড়াছড়ি।
শিরোনাম হয়েছে-
* উপদেষ্টাদের সতর্ক করলেন হাসনাত আব্দুল্লাহ- দৈনিক ইনকিলাব
* শেখ হাসিনাকে পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টাদের সতর্ক করলেন শিক্ষার্থীরা- বাংলাদেশ জার্নাল
* উপদেষ্টাদের সতর্ক করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
* উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়করা। ফুসে উঠেছে ছাত্র জনতা
* সমন্বয়ক পরিচয়ে কেউ প্রভাব খাটাতে চাইলে যা করতে বললেন হাসনাত আব্দুল্লাহ
* স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে অবিশ্বাস্য ঝড়!
* উপদেষ্টারা যেন রাজনৈতিক বক্তব্য না দেয়: ব্যারিস্টার পার্থ
* স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য তোলপাড়/হুশিয়ারি করল সেনাবাহিনী
* আ.লীগকে ফিরিয়ে আনার আহবান করায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এ কী বললেন মেজর সাইয়্যেদ সিদ্দিক
“উপদেষ্টাদের কাছে প্রত্যাশা ও সতর্কতা” শীর্ষক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে-
“তিনি বলেছেন, 'রাতে আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বলি যে আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নেই।' (দ্য ডেইলি স্টার বাংলা, ১১ আগস্ট ২০২৪)
উপদেষ্টার এ কথা থেকে মানুষের দিন-রাত কীভাবে কাটছিল, তা বোঝা যায়। যারা রাতে ফোন করেছিলেন, উপদেষ্টার 'আল্লাহ আল্লাহ করো' শোনার পর তাদের মানসিক অবস্থা কেমন হয়েছিল, তা কি উপদেষ্টা অনুধাবন করেছিলেন? ধরে নেই, করেছিলেন। তারপরের প্রশ্ন, এ কথা তিনি কখন বললেন, কেন বললেন? সত্যি কি কিছু করার ছিল না?
উপদেষ্টারা শপথ নিয়েছেন ৮ আগস্ট বৃহস্পতিবার। শুক্র ও শনিবার সরকারি ছুটি। রোববার থেকে অফিস শুরু হয়েছে। উপদেষ্টা কথা বলেছেন সোমবার, ১১ আগস্টে। শপথ নেওয়ার প্রথম চারদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি, কথাও শোনা যায়নি। পুলিশ ছিল না এবং সরকারি ছুটির বিষয়টি সামনে আনা যাবে। কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য?
সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর আসছিল দেশের কয়েকটি অঞ্চল থেকে। আর ঢাকা শহরে ছিল ডাকাত আতঙ্ক। পুলিশ না থাকলেও সেনাবাহিনী মাঠে ছিল। তাদের আরও দৃশ্যমান করার সুযোগ ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে ছিল আনসার, র্যাব, বিজিবি। সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে যেসব এলাকায়, সেখানে তাদের মোতায়েনের সুযোগ ছিল। খবর রটে গেল যে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ মানুষ সীমান্তে জড়ো হয়েছেন ভারতে চলে যাওয়ার জন্য। এই সংবাদ কতটা সঠিক, তা দেশের মানুষকে জানানো দরকার ছিল। শুক্র-শনিবার ছুটি এখানে না জানানোর কারণ হতে পারে না। সীমান্ত এলাকায় বা সংখ্যালঘু আক্রান্ত এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার চলে যাওয়ার সুযোগ ছিল। একদিনে ১০টি স্থানে যাওয়াও অসম্ভব ছিল না। যে হেলিকপ্টার দিয়ে মানুষের ওপর গুলি করেছে শেখ হাসিনার সরকার, সেই হেলিকপ্টার ব্যবহার করে স্বরাষ্ট্র বা অন্য উপদেষ্টারা আক্রান্ত ও আতঙ্কিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারতেন। তাহলে আতঙ্কিত জনপদে স্বস্তি ফিরে আসত।
ঢাকায় সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে এলাকায় এলাকায় মোতায়েন করলে, র্যাবকে তৎপর করলে, মহল্লার ভেতরে আনসার টহল নিশ্চিত করলে 'ডাকাত গুজব' এতটা ডালপালা মেলতে পারত না।
‘চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ’-এ কথা বলে পরের দিন উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে। তার মানে কথা বলার আগে চিন্তা করা হয়নি যে মিডিয়া বিষয়ে উপদেষ্টা কি বলবেন!
প্রথমত, মিডিয়া নিয়ে কথা বলা স্বরাষ্ট্র উপদেষ্টার এখতিয়ারের মধ্যে পড়ে না।
দ্বিতীয়ত, কথা বলা যেতে পারে মিডিয়ার স্বাধীনতা নিয়ে। মিডিয়াকে স্বাধীন করে দেওয়ায় উপদেষ্টাদের ভূমিকা থাকবে, ভূমিকা থাকবে ভয় দূর করার ক্ষেত্রে। নতুন করে ভয়ের পরিবেশ তৈরি হয়, ড. ইউনূসের সরকারের কেউ তেমন কথা বলছেন, যা অবিশ্বাস্য।
চাঁদাবাজ-সন্ত্রাস প্রসঙ্গে বলেছেন, 'সেনাপ্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের।' (দ্য ডেইলি স্টার বাংলা, ১১ আগস্ট ২০২৪)
সেনাপ্রধানকে দিয়ে 'পা ভেঙে' দেওয়াবেন, এটা কোনো উপদেষ্টার ভাষা হতে পারে না।
'মানুষকে দুর্ভোগে ফেলবেন না। তাহলে জনগণকে বলব আপনাদের পিটিয়ে দিতে'-এ ধরণের বক্তব্য মোটেই কাক্সিক্ষত নয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির এই দুঃসময়ে এ ধরনের বক্তব্য কী ধরনের বিপদ ডেকে আনতে পারে, উপদেষ্টার তা অজানা থাকার কথা নয়।
রাজনীতি বিষয়ে বলেছেন, 'বাংলাদেশে রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছেন।' (দ্য ডেইলি স্টার বাংলা, ১১ আগস্ট ২০২৪)
রাজনীতির চাটুকারিতা নিয়ে কথা বলার সময় এখন না। এ নিয়ে কথা বলার মানুষ দেশে অনেক আছেন। উপদেষ্টাদের কাছে মানুষ প্রত্যাশা করে তাৎক্ষণিক ব্যবস্থা, যা গত ১৫ বছরে মানুষ পায়নি। স্থায়ী সমাধানে নীতি প্রণয়নে কী উদ্যোগ নিচ্ছেন, তা দৃশ্যমান করা।
‘আল্লাহর মাল আল্লা নিয়ে গেছে’-বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর বক্তব্য, আর ড. ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ‘আল্লাহ আল্লাহ করেন’ বক্তব্য বিপজ্জনক ও হতাশার। ‘পেটানো’ বা ‘মিডিয়া বন্ধ’র হুমকির সঙ্গে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যের মিল খোঁজার চেষ্টা করতে পারে।
‘আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলব তাই করব।’ স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য সামরিক সরকারের প্রতিনিধির মতো। ফৌজি শাসনের অভিজ্ঞতা তো এ দেশের মানুষের জন্য সুখকর ছিল না।”
প্রকাশিত প্রতিক্রিয়ায় উপদেষ্টার রাগ, এখতিয়ার বহির্ভূত বক্তব্য, ভদ্রতা বিহীন বিবৃতি, অদক্ষতা, জনসম্পৃক্তহীণতা, ফাকিবাজি, পরিস্থিতি পর্যবেক্ষণ হীনতা, বিশৃঙ্খলা অগ্রহণযোগ্যতা, দমন করার অদক্ষতা, দায়হীনতা, অলসতা ইত্যাদি বিষয় স্পষ্ট হয়েছে।
দৈনিক আমাদের সময়ে প্রকাশিত শীর্ষক খবরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদের গদি ছাড়া করার হুশিয়ারি হাসনাত আব্দুল্লাহর’। আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামতে আমরা দ্বিধা করব না।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-বাংলাদেশ সম্পোর্কোন্নয়ন কেন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে? অনন্য উচ্চতায় উঠা এ সম্পর্ক কেন ইসলামী মূল্যবোধ ও মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হবে না? (১ম পর্ব)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিরক্ষা আধুনিকায়ন ও কৌশলগত স্বনির্ভরতা: বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই অথচ ১৬৫০ থেকে ১৭৫০-এই ১০০ বছরে ইউরোপীয় কোম্পানিগুলোই বাংলা থেকেই ৩ লাখ গজ থেকে ৩ কোটি গজ কাপড় রপ্তানি করেছে। এই বিপুল উৎপাদনে এই বাংলাদেশই কীভাবে তুলার যোগান দিল?
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলস জমিদারের কায়দায় বসে বসে তালুক বিক্রী করে খাওয়ার মতই জ্যামিতিক হারে ঋণ বাড়িয়ে চলছে সরকার ২০২৮-২৯ অর্থবছর ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায়। দুর্নীতি বন্ধের পাশাপাশি উৎপাদন বাড়ানো রফতানী বৃদ্ধি ও বহুর্মুখীকরণ করার উদ্যম নেই সরকারের দেশ জাতিকে করে যাচ্ছে সুদী মহাজনদের কাছে জিম্মি ও বিক্রী।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ নির্ভর বাজেট প্রণয়ন না করে রফতানী বহুর্মুখীকরণের দ্বারা সমৃদ্ধ বাজেট প্রণয়ন খুব সহজেই সম্ভব। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ প্রথম হলেও রফতানীতে তলানীতে। কাঁঠাল রফতানী করেও বিলিয়ন বিলিয়ন ডলার আয় সম্ভব।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের মহাকাশ প্রতিরক্ষা কৌশল: ৫০ লক্ষাধিক বহরের সমন্বিত বাহিনীর জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির রূপরেখা (পর্ব-৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












