এখনো হারিয়ে যায়নি গোবরের ঘুটির ব্যবহার
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
জ্বালানিতে আধুনিকতার ছোঁয়া লাগলেও গ্রামাঞ্চলে এখনও ৩ থেকে ৫ শতাংশ মানুষ জ্বালানি হিসেবে গোবরে ঘুটি ব্যবহার করছেন। অনেকে গোবরের ঘুটি বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি অন্যান্য জ্বালানির ওপর চাপ কমছে।
আরজিনা নামে একজন বলেন, বাড়ির গাভির মল দিয়ে তারা এই ঘুটি বানিয়েছেন। এতে তাদের জ্বালানির চাহিদা মিটছে। গোবরের ঘুটির চাহিদা রয়েছে গ্রামে। তিনি প্রতিপিছ গোবরের ঘুটি এক টাকা করে বিক্রি করেন। এতে যা আয় হয় তা দিয়ে সংসারের অন্যান্য চাহিদা মেটান।
মূলত, গরুর মল শুকিয়ে পাট কাঠিতে গোবর মাখিয়ে এই ঘুটি তৈরী করা হয়। আবার কেউ কেউ পাটখড়ি বাদেও গোবরের দলা শুকিয়ে ঘুটি তৈরী করেন। গোবর শুকালে চটচটে ভাব বা গন্ধ কোনটিই থাকে না। শুকালে গোবরের রং কিছুটা পরিস্কার হয়। ফলে গোবরকে লাকরি হিসাবে ব্যবহার করতে কোন অসুবিধা হয় না।
কৃষিবিদরা বলেন, শুকাতে দিলে গোবরের তরল অংশ কমে যাবার ফলে এর আয়তনও ছোট হয়ে যায়। ফলে রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং জ্বালানি হিসেবে দাউ দাউ করে জ্বলে। গ্রাম বাংলায় গোবরের ঘুটি অনেকের কাছে সহজলভ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












