এক লিটার বোতলে আড়াই লাখ প্লাস্টিক কণা -গবেষণা
, ২৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯২ শামসী সন , ০৫ জুলাই, ২০২৪ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সম্প্রতি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, সূক্ষ্ম প্লাস্টিক-কণাকে ‘ন্যানোপ্লাস্টিক’ বলা হয়। ১ লিটার প্লাস্টিকের বোতলের পানিতে (৩৩ আউন্স) কমপক্ষে ২ লাখ ৪০ হাজার প্লাস্টিক-কণা থাকে, যা খালি চোখে দেখা যায় না। এসব কণা পানির সঙ্গে শরীরে প্রবেশ করে রক্তে মিশে যায়। এদের দৈর্ঘ্য মাত্র ১ থেকে ৫০০০ মাইক্রোমিটার, যা মানুষের মাথার চুলের চেয়েও সূক্ষ্ম।
বাজারে পাওয়া বেশিরভাগ কোমল পানীয়ের বোতল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি। এই ধরনের বোতল থেকে দিনের পর দিন পানি পান করলে ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়। প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ (বিপিএ) সহ একাধিক উপাদান, যা শরীরের জন্য ক্ষতিকর।
গবেষকেরা আরও জানায়, ন্যানোপ্লাস্টিক ও ‘বিসফেনল এ’ শরীরে অধিক পরিমাণে প্রবেশ করলে নানা জটিল রোগের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, এই প্লাস্টিক উপাদানগুলো ইনসুলিনের ক্ষরণে প্রভাব ফেলে, যা ডায়াবেটিসের কারণ হতে পারে।
৪০ জন প্রাপ্তবয়স্কের ওপর পরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে যে, প্লাস্টিকের ‘বিপিএ’ হরমোন ও ক্রোমোজোম সংক্রান্ত সমস্যাও ডেকে আনতে পারে। উচ্চমাত্রায় প্লাস্টিক-কণা শরীরে জমলে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে এবং নারীদের হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করে, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












